বদলি হজ্বের কিছু টাকা হজ্বকারী থেকে নেওয়া যাবে কি
প্রশ্ন (৭৭৭৯) : আমার নানা বদলি হজ্ব করার জন্য অসিয়ত করে গিয়েছেন। কিন্তু তার সম্পদের এক তৃতীয়াংশ দিয়ে বর্তমানে বদলি হজ্ব করা সম্ভব নয়। এখন যদি আমি বাকি টাকা দিয়ে তার পক্ষ থেকে বদলি হজ্ব আদায় করি তাহলে কি তা আদায় হবে?
প্রশ্ন
আমার নানা বদলি হজ্ব করার জন্য অসিয়ত করে গিয়েছেন। কিন্তু তার সম্পদের এক তৃতীয়াংশ দিয়ে বর্তমানে বদলি হজ্ব করা সম্ভব নয়। এখন যদি আমি বাকি টাকা দিয়ে তার পক্ষ থেকে বদলি হজ্ব আদায় করি তাহলে কি তা আদায় হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বদলি হজ্ব যার পক্ষ থেকে করা হয় তার সম্পদ দিয়েই আদায় করার নিয়ম। কিন্তু যদি অন্য কেউ স্বেচ্ছায় নিজের পক্ষ থেকে টাকা দিয়ে হজ্ব করে বা করায় তাহলে এর দ্বারা আদায় হয়ে যাবে। তাই আপনি চাইলে নিজের পক্ষ থেকে বাকি টাকা দিয়ে বদলি হজ্ব করতে পারবেন।
গুনইয়াতুন নাসিক ৩২৩; ফাতহুল কাদীর ৩/৬৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18260&preview=true
← পূর্ববর্তী
ফাতেমা (রা.)কে কবরে রাখার সময় আবু যর (রা.) কী বলেছিলেন
পরবর্তী →