Feature

শাআইরুল্লাহ মানে কী

প্রশ্ন (৭২৮৯) : বিভিন্ন স্থানে শাআইরুল্লাহ বলে একটা শব্দ শুনি। এটার পরিচয় কী? কাকে বলে শাআইরুল্লাহ।

প্রশ্ন

বিভিন্ন স্থানে শাআইরুল্লাহ বলে একটা শব্দ শুনি। এটার পরিচয় কী? কাকে বলে শাআইরুল্লাহ।

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

শাআইরুল্লাহ মানে আল্লাহর ইবাদতের সাথে সংশ্লিষ্ট বিশেষ স্থান ও বস্ত্ত। এগুলোকে সম্মান করা তাকওয়া ও খোদাভীতির অংশ। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-

وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ

‘আর কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এ তো তার হৃদয়ের তাকওয়া-সঞ্জাত।’-সূরা হজ্ব, আয়াত৩২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/17152/article-details.html