Feature

পুরুষের ওয়াজ মহিলারা শুনতে পারবে কি

প্রশ্ন (৭১৮০) : বর্তমানে ইউটিউবে অনেক পুরুষের ওয়াজ রয়েছে। সেগুলো কি মহিলারা শুনতে পারবে?

প্রশ্ন

বর্তমানে ইউটিউবে অনেক পুরুষের ওয়াজ রয়েছে। সেগুলো কি মহিলারা শুনতে পারবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

পুরুষদের ওয়াজ মহিলার শুনতে পারবে। তবে পুরুষদের ভিডিও দেখা থেকে সতর্ক থাকতে হবে। কারণ এতে ফিতনার আশঙ্কা রয়েছে। তাই এ থেকে সতর্ক থাকা উচিত। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ

‘আপনি মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি অবনত করে রাখে।’ [সূরা নূর, আয়াত: ৩১]

আলবাহরুর রায়েক ৩/৯৪; রদ্দুল মুহতার ৩/৩১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16927/article-details.html