Feature

ইয়াতিমের আমানত কি দেরি করে দেওয়া যাবে

প্রশ্ন (৭০৩৫) : আমার চাচী একটি ইয়াতিম মেয়েকে লালন-পালন করেন। এক ব্যক্তি ঐ ইয়াতিম মেয়েটিকে কিছু টাকা দিয়েছে। আমার চাচী চাচ্ছে, টাকাগুলো এখন তাকে না দিয়ে তার পরিপূর্ণ বুঝ-বুদ্ধি হওয়ার পর দিতে। এতে কি কোন সমস্যা হবে?

প্রশ্ন

আমার চাচী একটি ইয়াতিম মেয়েকে লালন-পালন করেন। এক ব্যক্তি ঐ ইয়াতিম মেয়েটিকে কিছু টাকা দিয়েছে। আমার চাচী চাচ্ছে, টাকাগুলো এখন তাকে না দিয়ে তার পরিপূর্ণ বুঝ-বুদ্ধি হওয়ার পর দিতে। এতে কি কোন সমস্যা হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ঐ ব্যক্তির দেওয়া টাকাগুলো আপনার চাচীর কাছে আমানত। যেহেতু মেয়েটির এখনো ভালো করে বুঝ-বুদ্ধি হয়নি সেহেতু মেয়েটির বুঝ-বুদ্ধি হওয়া পর্যন্ত তার কাছে টাকাগুলো না দিয়ে নিজের কাছে আমানত রেখে দিতে পারবে। যখন তার বুঝ-বুদ্ধি হবে তখন তাকে তা প্রদান করবে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-

فَإِنْ آنَسْتُمْ مِنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ

যখন এতিমদের প্রজ্ঞা দেখতে পাবে তখন তাদের কাছে তাদের সম্পদ হস্তান্তর করবে। [সূরা নিসা, আয়াত: ৬]

আহকামুল কুরআন, থানভী ২/১১৬; আহকামুল কুরআন, কুরতুবী ৫/২৬; রূহুল মাআনী ৪/২০৬; তাফসীরে ইবনে কাসীর ১/৬৮২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16629/article-details.html