Feature

ইমাম সাহেব নামাজে আসতে দেরি করলে মুসল্লিরা তাকে কিছু বলতে পারবে কি

প্রশ্ন (৭০৩৩) : আমাদের মসজিদের ইমাম সাহেব কখনো কখনো জামাত শুরু করতে দুই এক মিনিট দেরি করেন। কোন কারণে তার দেরি হয়ে যায়। এটা নিয়ে এক মুসল্লি তার সাথে তর্কে লিপ্ত হয়। আসলে এ ক্ষেত্রে কী করা উচিত?

প্রশ্ন

আমাদের মসজিদের ইমাম সাহেব কখনো কখনো জামাত শুরু করতে দুই এক মিনিট দেরি করেন। কোন কারণে তার দেরি হয়ে যায়। এটা নিয়ে এক মুসল্লি তার সাথে তর্কে লিপ্ত হয়। আসলে এ ক্ষেত্রে কী করা উচিত?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

যৌক্তিক কারণ ছাড়া ইমাম সাহেবের জন্য দেরি করা উচিত নয়। এতে নামাজের প্রতি অবহেলা প্রকাশ পায়। তাই ইমাম সাহেবের জন্য কিছুতেই দেরি করা উচিত নয়।

তবে কোন মুসল্লির জন্য ইমাম সাহেবের সাথে বিতর্কে লিপ্ত হওয়া অনধিকার চর্চার শামিল। কারণ ইমামের মর্যাদা মুসল্লির ঊর্ধ্বে। হাদিসে বলা হয়েছে-

إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ

‘ইমামকে নির্ধারণ করা হয়েছে তার অনুসরণের জন্য।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৭৮]

সুতরাং সাধারণ মুসল্লিদের এ ব্যাপারে নাক গলানো উচিত নয়।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16627/article-details.html