Feature

অর্ডারের অতিরিক্ত হলে তার মালিক কে হবে

প্রশ্ন (৬৮৯৫) : এক লোক ৫০টা প্যান্ট বানানোর জন্য এক ব্যক্তির কাছে অর্ডার দিয়েছে। এবং প্যান্ট বানানোর জন্য যা যা দরকার সব কিনে দিয়েছে। প্যান্ট তৈরিকারী প্যান্ট তৈরি করার পর দেখেছে ঐ কাপড় দিয়ে ৬০টি প্যান্ট হয়েছে। এখন বাকি দশটি প্যান্ট কি সে রেখে দিতে পারবে?

প্রশ্ন

এক লোক ৫০টা প্যান্ট বানানোর জন্য এক ব্যক্তির কাছে অর্ডার দিয়েছে। এবং প্যান্ট বানানোর জন্য যা যা দরকার সব কিনে দিয়েছে। প্যান্ট তৈরিকারী প্যান্ট তৈরি করার পর দেখেছে ঐ কাপড় দিয়ে ৬০টি প্যান্ট হয়েছে। এখন বাকি দশটি প্যান্ট কি সে রেখে দিতে পারবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, অর্ডারকারীর অনুমতি ব্যতীত বাকি দশটি প্যান্ট রাখতে পারবে না। কারণ তার মালিক তিনিই। সুতরাং এগুলো রাখতে গেলে তার অনুমতি লাগবে।

তবে যদি অর্ডারকারী প্যান্টগুলো নিয়ে যেতে চায় তাহলে তৈরিকারী সেগুলোর পারিশ্রমিক দাবি করতে পারবে।

ফাতাওয়া খানিয়া ২/৩৪১; আদ্দুররুল মুখতার ৬/২০০; শরহুল মাজাল্লাহ, খালিদ আতাসী ১/২৬২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=16346&preview=true