Feature
ফরজের প্রথম রাকাতে সূরা না মিলালে করণীয় কী
প্রশ্ন (৬৮২৩) : ভুলে যদি ফরজের প্রথম রাকাতে সূরা না মিলানো হয় তাহলে পরবর্তীতে কী করবে?
প্রশ্ন
ভুলে যদি ফরজের প্রথম রাকাতে সূরা না মিলানো হয় তাহলে পরবর্তীতে কী করবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সূরা ফাতেহার পর সূরা মিলানো ওয়াজিব। ভুলে তা ছুটে গেলে সিজদায়ে সাহু দিতে হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
لكل سهو سجدتان بعدما يسلم
‘প্রতিটি ভুলের জন্য সালামের পর দুইটি সেজদা রয়েছে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১০৩৮]
বাদায়েউস সানায়ে ১/৪০৫; খুলাসাতুল ফাতাওয়া ২/১৭৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16195/article-details.html