Feature

অনলাইনে দ্বীন প্রচারে সওয়াব হবে কি

প্রশ্ন (৬১২৪) : কেউ যদি অনলাইন প্লাটফর্মে দ্বীন প্রচার করে তাহলে সে সওয়াব পাবে কি?

প্রশ্ন

কেউ যদি অনলাইন প্লাটফর্মে দ্বীন প্রচার করে তাহলে সে সওয়াব পাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

জ্বি, অবশ্যই পাবে। কারণ, হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,

‏ مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ

‘যে ব্যক্তি কনো ভাল আমলের পথ প্রদর্শন করে, তার জন্যে আমলকারীর সমান সওয়াব রয়েছে।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৮৯৩]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/14687/article-details.html