Feature
বছরের কোন কোন দিন রোজা রাখা নিষেধ
প্রশ্ন (৫৬১) : শুনেছি, বছরের কোনো কোনো দিন রোজা রাখা যায় না। জানতে চাই, সেই দিনগুলো কী কী?
প্রশ্ন
শুনেছি, বছরের কোনো কোনো দিন রোজা রাখা যায় না। জানতে চাই, সেই দিনগুলো কী কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের দৃষ্টিতে যেসব দিনে রোজা রাখা নিষিদ্ধ সেগুলো হচ্ছে -
১। ঈদুল ফিতরের দিন
২। ঈদুল আযহার দিন
৩। ঈদুল আযহার পরের তিন দিন।
এ সব দিনে নফল, সুন্নত, কাযা, মান্নত- সব ধরনের রোজা রাখাই নিষিদ্ধ।
সুনানে আবু দাউদ, হাদিস: ২৪১৯; মাযমাউল আনহুর ১/৩৪৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
← পূর্ববর্তী
মৃত ব্যক্তির সম্পত্তি থেকে স্বেচ্ছায় বদলি হজ্ব করানোর জন্য শর্ত কী কী
পরবর্তী →