বিনিময় দিয়ে ইতিকাফে বসানো জায়েয হবে কি
প্রশ্ন (৫৫৪) : আমাদের মসজিদে রমজানে ইতিকাফ করার জন্য কোনো লোক না পাওয়া যাওয়ায় মসজিদ কমিটি এক লোককে টাকা দিয়ে ইতিকাফে বসার জন্য রাজি করায়। জানতে চাই, এভাবে বিনিময় দিয়ে কাউকে ইতিকাফে বসালে ইতিকাফ সহিহ হবে কি?
প্রশ্ন
আমাদের মসজিদে রমজানে ইতিকাফ করার জন্য কোনো লোক না পাওয়া যাওয়ায় মসজিদ কমিটি এক লোককে টাকা দিয়ে ইতিকাফে বসার জন্য রাজি করায়। জানতে চাই, এভাবে বিনিময় দিয়ে কাউকে ইতিকাফে বসালে ইতিকাফ সহিহ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইতিকাফ একটি ইবাদত। যেকোনো ইবাদতের বিনিময় দেওয়া এবং নেওয়া উভয়টিই নাজায়েয।
তাই বিনিময় দিয়ে উক্ত ব্যক্তিকে ইতিকাফে বসানো জায়েয হয়নি। এবং ঐ ব্যক্তির এই ইতিকাফ দ্বারা এলাকাবাসী সুন্নতে কেফায়া ইতিকাফের দায়িত্ব থেকে মুক্তও হবে না।
তাবয়ীনুল হাকায়েক ৬/১১৭; বাদায়েউস সানায়ে ২/৪৪; মাবসূত,সারাখসী ১৬/৩৭; খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৪; ফাতাওয়া খানিয়া ২/৩২৫; ফাতাওয়া বাযযাযিয়া ৫/৩৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
← পূর্ববর্তী
রমজানে প্রত্যেক রোজার জন্য পৃথক পৃথক নিয়ত করার প্রয়োজন আছে কি
পরবর্তী →