অপঘাতে মৃত ব্যক্তির আত্মা কি ঘুরাফিরা করে
প্রশ্ন (৪৭৩৬) : আমাদের গ্রামে একটি কথা প্রচলিত আছে যে, কেউ যদি অপঘাতে মারা যায় তাহলে তার আত্মা ঘুরাফিরা করতে থাকে। এ কারণে আমাদের গ্রামে কেউ অপঘাতে মারা গেলে ভয়ে রাতের বেলা কেউ বের হয় না। জানতে চাচ্ছি, উক্ত কথা সঠিক কি?
প্রশ্ন
আমাদের গ্রামে একটি কথা প্রচলিত আছে যে, কেউ যদি অপঘাতে মারা যায় তাহলে তার আত্মা ঘুরাফিরা করতে থাকে। এ কারণে আমাদের গ্রামে কেউ অপঘাতে মারা গেলে ভয়ে রাতের বেলা কেউ বের হয় না। জানতে চাচ্ছি, উক্ত কথা সঠিক কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কেউ অপঘাতে মারা গেলে তার আত্মা ঘুরাফিরা করে- এই মর্মে না কুরআনের কোনো আয়াত আছে, না হাদিস। এটি লোকমুখে প্রচলিত একটি কথা। এর কোনো ভিত্তি নেই। এটি নিছক একটি কুসংস্কার। একজন মুসলমান হিসেবে এ জাতীয় কুসংস্কার থেকে বেঁচে থাকা কর্তব্য।
তাছাড়া কুরআন মাজিদে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে, মৃত্যুর পর মুমিন সৎকর্মশীলদের আত্মা ইল্লিয়্যীনে থাকবে আর পাপী ও অসৎকর্মশীলদের আত্মা থাকবে সিজ্জীনে থাকবে। কাজেই মৃত্যুর পর আত্মা ঘুরাফিরা করার কোনো মানেই হয় না।
সূরা মুতাফফিফীন, আয়াত: ৭-২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11880/article-details.html