রোজাবস্থায় জিহ্বার নিচে ওষুধ রাখা যাবে কি
প্রশ্ন (৪৩৮৫) : জরুরি প্রয়োজনে রোজাবস্থায় জিহ্বার নিচে ওষুধ রাখা যাবে কি? এতে রোজা ভাঙ্গবে কি?
প্রশ্ন
জরুরি প্রয়োজনে রোজাবস্থায় জিহ্বার নিচে ওষুধ রাখা যাবে কি? এতে রোজা ভাঙ্গবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রোজাবস্থায় জিহ্বার নিচে ওষুধ রাখা যাবে। এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে যদি পেটে চলে যায় তাহলে আবার রোজা ভেঙ্গে যাবে। হাদিস শরিফে এসেছে, ইবনে আব্বাস (রা.) বলেন,
وَإِنَّمَا الْفِطْرُ مِمَّا دَخَلَ، وَلَيْسَ مِمَّا خَرَجَ
‘ভিতরে কোনো কিছু প্রবেশের দ্বারা রোজা ভঙ্গ হয়। বের হওয়ার দ্বারা নয়।’ [সুনানে কুবরা, হাদিস: ৫৬৭]
মারাকিল ফালাহ পৃ. ৫৫৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11168/article-details.html
← পূর্ববর্তী
রোজা ভাঙ্গার কসম করলে পালন করতে হবে কি
পরবর্তী →