Feature

সকল হাজী সাহেবের উপর কি কুরবানী করা ওয়াজিব

প্রশ্ন (৪২৯) : সকল হাজী সাহেবের উপর কি কুরবানী করা ওয়াজিব?

প্রশ্ন

সকল হাজী সাহেবের উপর কি কুরবানী করা ওয়াজিব?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, সকল হাজী সাহেবের উপর কুরবানী করা ওয়াজিব নয়। কারণ মুসাফিরের উপর কুরবানী ওয়াজিব হয় না। তাই ১০-১২ যিলহজ্ব পর্যন্ত যে সকল হাজী মুসাফির থাকবে তাদের উপর কুরবানী ওয়াজিব হবে না।

ইবরাহীম (রহ.) বলেন, ‘উমর (রা.) হজ্ব করতেন এবং ফিরে যাওয়া পর্যন্ত কোনো কিছু কুরবানী করতেন না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৩৯৪]

অন্য বর্ণনায় আছে যে, ‘উম্মুল মু’মিনীন আয়েশা (রা.) হজ্ব করতেন এবং তাঁর ভাতিজাদের পক্ষ থেকে কুরবানী করতেন না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৩৯৭]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/2176/article-details.html