নাকে মুখে ধোঁয়া ঢুকলে রোজা ভাঙ্গবে কি
প্রশ্ন (৪২২৮) : গ্রামে লাকড়ির চুলায় রান্না করতে হয়। এতে প্রচুর ধোঁয়া হয়। রোজা রেখে রান্না করতে গেলে অনেক সময় চুলার ধোঁয়া অনিচ্ছায় নাক মুখ দিয়ে প্রবেশ করে। জানতে চাচ্ছি, এর দ্বারা কি রোজা ভেঙ্গে যাবে?
প্রশ্ন
গ্রামে লাকড়ির চুলায় রান্না করতে হয়। এতে প্রচুর ধোঁয়া হয়। রোজা রেখে রান্না করতে গেলে অনেক সময় চুলার ধোঁয়া অনিচ্ছায় নাক মুখ দিয়ে প্রবেশ করে। জানতে চাচ্ছি, এর দ্বারা কি রোজা ভেঙ্গে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
খাদ্য জাতীয় কোনো বস্তু পাকস্থলীতে পৌঁছে যাওয়া রোজা ভঙ্গের কারণ হিসেবে গণ্য করা হয়। হাদিস শরিফে এসেছে, ইবনু আব্বাস (রা.) বলেন:
‘কোন কিছু প্রবেশের দ্বারা রোজা ভঙ্গ হয়। বের হওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয় না।’ [সহিহ বুখারি, ১/২৬০, (তালীক)]
সুতরাং অনিচ্ছায় যদি ধোঁয়া নাক মুখ দিয়ে প্রবেশ করে তাহলে এর দ্বারা রোজা ভাঙ্গবে না।
কাজেই রান্না করার সময় নাক মুখ দিয়ে ধোঁয়া প্রবেশ করলেও এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না।
আলবাহরুর রায়েক ২/২৭৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10848/article-details.html
← পূর্ববর্তী
ডায়াবেটিক রোগী রোজা অবস্থায় ইনসুলিন নিতে পারবে কি
পরবর্তী →