হাশরের ময়দানে সূর্য কতটুকু উপরে থাকবে
প্রশ্ন (৩৮৫৭) : হাশরের ময়দানে সূর্য কতটুকু উপরে থাকবে? এক ব্যক্তির মুখে শুনলাম হাশরের দিন সূর্য এক হাত উপরে থাকবে। সঠিক তথ্যটি জানতে চাচ্ছি।
প্রশ্ন
হাশরের ময়দানে সূর্য কতটুকু উপরে থাকবে? এক ব্যক্তির মুখে শুনলাম হাশরের দিন সূর্য এক হাত উপরে থাকবে। সঠিক তথ্যটি জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এক হাত নয়, বরং হাদিসে ১/২ মাইল দূরের কথা বলা হয়েছে। অর্থাৎ হাশরের ময়দানে সূর্যকে এত কাছে আনা হবে যে, মানুষ ও সূর্যের মাঝে ব্যবধান হবে ১/২ মাইলের মত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أُدْنِيَتِ الشَّمْسُ مِنَ الْعِبَادِ حَتَّى تَكُونَ قِيدَ مِيلٍ أَوِ اثْنَيْنِ
‘কিয়ামত দিবসে সূর্যকে মানুষের এত নিকটে আনা হবে যে, তা মাত্র এক অথবা দুই মাইল ব্যবধানে থাকবে।’ [সুনানে তিরমিযী, হাদিস: ২৪২১]
সুতরাং উক্ত ব্যক্তির বক্তব্য সঠিক নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10093/article-details.html
← পূর্ববর্তী
হাশরের ময়দানে কি মানুষ ঘামে হাবুডুবু খাবে
পরবর্তী →