Feature

ইহরাম অবস্থায় হাত বা পায়ের আঙ্গুলের নখ কাটা যাবে কি

প্রশ্ন (৩৬৬) : ইহরাম অবস্থায় হাত বা পায়ের আঙ্গুলের নখ কাটা যাবে কি?

প্রশ্ন

ইহরাম অবস্থায় হাত বা পায়ের আঙ্গুলের নখ কাটা যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, ইহরাম অবস্থায় হাত পায়ের নখ কাটা নিষেধ।

বিশিষ্ট তাবেয়ী তাউস, আতা, ও মুজাহিদ (রহ.)বলেন,

عَنْ عَطَاءٍ ، وَطَاوُوسٍ ، وَمُجَاهِدٍ ؛ أَنَّهُمْ قَالُوا فِي الْمُحْرِمِ : إذَا نَتَفَ إبِطَهُ ، أَوْ قَلَّمَ أَظْفَارَهُ فَإِنَّ عَلَيْهِ الْفِدْيَةَ.

‘মুহরিম তার বগলের নিচের পশম উপড়ালে বা নখ কাটলে তার উপর ফিদয়া দেওয়া ওয়াজিব হবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩৬০৪]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/2002/article-details.html