Feature

কোন মাস থেকে হজ্বের ইহরাম গ্রহণ করা যায়

প্রশ্ন (৩৬২) : কোন মাস থেকে হজ্বের ইহরাম গ্রহণ করা যায়?

প্রশ্ন

কোন মাস থেকে হজ্বের ইহরাম গ্রহণ করা যায়?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

শাওয়াল মাস থেকে হজ্বের ইহরাম বাঁধা যায়। এর পূর্বে হজ্বের ইহরাম বাঁধা মাকরুহ।

জাবির (রা.) বলেন,‘কেবল ‘আশহুরে হজ্ব’ বা হজ্বের মাসসমূহেই হজ্বের ইহরাম বাঁধা যায়।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ১৪৮৩৮]

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)বলেন, ‘আশহুরে হজ্বে’ই হজ্বের ইহরাম গ্রহণ করা সুন্নাহ।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ১৪৮৩৭]

গুনইয়াতুন নাসিক পৃ. ৬৭; শরহু লুবাবিল মানাসিক ৯৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/1973/article-details.html