হজ্বের মধ্যে কুরবানি কোথায় করবে
প্রশ্ন (৩৫৭) : হজ্বের মধ্যে কুরবানি কি মিনাতেই হওয়া জরুরি? মক্কায় কি কুরবানি করা জায়েয আছে?
প্রশ্ন
হজ্বের মধ্যে কুরবানি কি মিনাতেই হওয়া জরুরি? মক্কায় কি কুরবানি করা জায়েয আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হারাম শরিফের সীমানার ভেতর যেকোনো স্থানে কুরবানি করা জায়েয। তবে হজ্বের দিনগুলোতে মিনাতেই কুরবানি করা উত্তম।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
وَكُلُّ مِنًى مَنْحَرٌ ، وَكُلُّ فِجَاجِ مَكَّةَ مَنْحَرٌ
‘গোটা মিনা কুরবানীর স্থান এবং মক্কার সকল গলি চলার পথও কুরবানির স্থান।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৫৭৭৩]
সুতরাং অন্য কোথাও কুরবানি না করে মিনাতেই কুরবানি করা উচিত।
মাবসুত ৪/১৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1968/article-details.html
← পূর্ববর্তী
বদলি হজ্বের ক্ষেত্রে যে হজ্বের জন্য পাঠানো হবে সে হজ্বই কি করতে হবে
পরবর্তী →