হজ্ব ফরজ হওয়ার পর যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি হজ্ব ফরজ থাকবে
প্রশ্ন (৩৪০) : এক ব্যক্তির উপর হজ্ব ফরজ হওয়ার পরও তিনি হজ্ব করেননি। এখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এখনো কি তার উপর হজ্ব ফরজ রয়েছে?
প্রশ্ন
এক ব্যক্তির উপর হজ্ব ফরজ হওয়ার পরও তিনি হজ্ব করেননি। এখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এখনো কি তার উপর হজ্ব ফরজ রয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হজ্ব ইসলামের গুরুত্বপূর্ণ রোকন। মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,
‘যে বাইতুল্লাহ পর্যন্ত যেতে সক্ষম তার উপর হজ্ব করা ফরজ।’ [সূরা আলে ইমরান, আয়াত: ৯৭]
যদি কোনো ব্যক্তির উপর হজ্ব ফরজ হওয়ার পর সে অসুস্থ হয়ে যায় তাহলে এ অবস্থায়ও তার উপর হজ্ব ফরজ থাকে।
যদি সে এত বেশি অসুস্থ হয়ে যায় যে, নিজে যেতে অক্ষম হয়ে পড়ে তাহলে অন্যকে দিয়ে বদলি হজ্ব করাবে।
আলমুহীতুল বুরহানী ২/৪১৭; আলফাতাওয়াল হিন্দিয়্যা ১/২১৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1937/article-details.html
← পূর্ববর্তী
সমস্ত সম্পত্তি ছেলের নামে লিখে দেওয়ার পর টাকা পয়সা হলে কার উপর হজ্ব ফরজ হবে
পরবর্তী →