Feature

পাক পাঞ্জাতন কি

প্রশ্ন (৩৩৮৫) : পাক পাঞ্জাতন কি?

প্রশ্ন

পাক পাঞ্জাতন কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

পাক পাঞ্জাতন একটি ফারসী শব্দ। এর অর্থ হল, পবিত্র পাঁচ ব্যক্তিত্ব। এটি শিয়াদের একটি ভ্রান্ত আকীদা। শিয়ারা এর দ্বারা রাসূল (সা.), আলী (রা.), ফাতেমা (রা.), হাসান (রা.) ও হুসাইন (রা.)-কে উদ্দেশ্য নিয়ে থাকে।

শিয়াদের এই আকীদার ভিত্তি কিছু ভ্রান্ত বিষয়ের উপর। তারা একমাত্র এই পাঁচজনকেই নাজাতের উসিলা মনে করে থাকে। এ কারণে, উলামায়ে কেরাম তাদের এই আকীদাকে বাতিল ও পরিত্যাজ্য বলেছেন।

শরহে আকাইদ পৃ. ১১৬; শরহুল ফিকহিল আকবার পৃ. ৭১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/9135/article-details.html