Feature

দায়্যুস কাকে বলে

প্রশ্ন (২৪১১) : একটি বইতে পড়েছি, দায়্যুসের উপর আল্লাহ লানত দেন। আমার প্রশ্ন হল, দায়্যুস কে? দায়্যুস কাকে বলে?

প্রশ্ন

একটি বইতে পড়েছি, দায়্যুসের উপর আল্লাহ লানত দেন। আমার প্রশ্ন হল, দায়্যুস কে? দায়্যুস কাকে বলে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

দায়্যুসের পরিচয় হাদিস শরিফেই সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

ثَلَاثَةٌ قَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِمْ الْجَنَّةَ مُدْمِنُ الْخَمْرِ وَالْعَاقُّ وَالدَّيُّوثُ الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثَ

‘তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন : ১। মদে অভ্যস্ত ব্যক্তি ২। পিতা-মাতার অবাধ্য সন্তান এবং ৩। দাইয়ূছ- যে তার পরিবার বা স্ত্রীর পাপাচারকে সমর্থন করে।’ [মুসনাদে আহমদ হাদিস: ৫৩৭২]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/7136/article-details.html