Feature

গায়রে মাহরাম কি নারীকে কবরে নামাতে পারবে

প্রশ্ন (২১৬৮) : মাহরাম উপস্থিত থাকাবস্থায় গায়রে মাহরাম পুরুষ কি মৃত মহিলাকে কবরে নামাতে পারবে?

প্রশ্ন

মাহরাম উপস্থিত থাকাবস্থায় গায়রে মাহরাম পুরুষ কি মৃত মহিলাকে কবরে নামাতে পারবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মাহরাম থাকাবস্থায় গায়রে মাহরামের জন্য মহিলার লাশ কবরে নামানো ঠিক নয়।

আলা ইবনে মুসায়্যাব (রহ.) বলেন-

عَنِ الْعَلاَءِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ أَبِيهِ ، قَالَ يَلِي سِفْلَةَ الْمَرْأَةِ فِي الْقَبْرِ أَقْرَبُهُمْ إلَيْهَا

‘মৃত নারীর সবচেয়ে নিকটত্মীয় তার কবরে নামবে।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবা ১১৭৭১]

বাদায়েউস সানায়ে ২/৬৪, ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/২২৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/6633/article-details.html