মুখের সামান্য বমি গিলে ফেললে কি রোজা ভঙ্গ হয়ে যাবে
প্রশ্ন (১৯০১) : রোজা অবস্থায় আমার সামান্য বমি এলে আমি তা গিলে ফেলি। এতে কি আমার রোজা ভঙ্গ হয়ে গেছে?
প্রশ্ন
রোজা অবস্থায় আমার সামান্য বমি এলে আমি তা গিলে ফেলি। এতে কি আমার রোজা ভঙ্গ হয়ে গেছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, রোজা অবস্থায় যদি কারও মুখে সামান্য বমিও চলে আসে আর সে তা ইচ্ছাকৃত গিলে ফেলে তাহলে এর কারণে তার রোজা ভঙ্গ হয়ে যাবে।
ইবনু আব্বাস (রা.) বলেন: ‘(পেটে) কোন কিছু প্রবেশের দ্বারা রোজা ভঙ্গ হয়। বের হওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয় না।’ [সহিহ বুখারি, ১/২৬০, (তালীক)]
আলবাহরুর রায়েক ২/২৭৪; আদ্দুররুল মুখতার ২/৪১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6087/article-details.html
← পূর্ববর্তী
ভুলে সময়ের পূর্বে ইফতার করলে তার কি কাফফারা দিতে হবে
পরবর্তী →