Feature

ঈদের রাতের কী ফযিলত রয়েছে

প্রশ্ন (১৭৭) : ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদত করার বিধান কী? এ রাতে ইবাদত করার বিশেষ কোনো নিয়ম আছে?

প্রশ্ন

ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদত করার বিধান কী? এ রাতে ইবাদত করার বিশেষ কোনো নিয়ম আছে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদত করা মুস্তাহাব।

তবে এ রাতে ইবাদতের বিশেষ কোনো নিয়ম নেই। স্বাভাবিকভাবেই জিকির-আযকার এবং অন্যান্য নফল ইবাদত করা যাবে।

হাদিস শরিফে এসেছে, রাসূল (সা:) বলেন,

‘যে ব্যক্তি দুই ঈদের রাতে সওয়াবের নিয়তে ইবাদত করবে তার হৃদয় সেদিনও জীবিত থাকবে যেদিন সকল হৃদয়ের মৃত্যু ঘটবে।’ [সুনানে ইবনে মাযাহ, হাদীস:১৭৮২]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/1584/article-details.html