Feature

কয়জন বাদশাহ পুরা পৃথিবী রাজত্ব করেছেন

প্রশ্ন (১৭৪৯) : আমি শুনেছি, কয়েক জন বাদশাহ সারা পৃথিবী রাজত্ব করেছেন। এদের সংখ্যা কত জন?

প্রশ্ন

আমি শুনেছি, কয়েক জন বাদশাহ সারা পৃথিবী রাজত্ব করেছেন। এদের সংখ্যা কত জন?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

চার জন বাদশাহ পুরো পৃথিবী রাজত্ব করেছেন।

ইবনু কাসীর (রহ.) উল্লেখ করেন-

وملك الدنيا مشارقها ومغاربها أربعة: مؤمنان وكافران فالمؤمنان: سليمان بن داود وذو القرنين. والكافران: نمرود وبختنصر

বিশিষ্ট তাবেয়ি মুজাহিদ (রহ.) বলেন-

পুরো পৃথিবীর রাজত্ব করেছেন চার জন। দুই জন মুমিন । দুই জন কাফের। মুমিন দুই জন হল সুলাইমান (আ.) ও যুলকারনাইন (আ.)। আর কাফের দুই জন হল নমরুদ ও বুখতেনসর।

তাফসীরে ইবনে কাসীর ১/৩১৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/5775/article-details.html