টিভি-ভিসিআর ঠিক করার পেশা গ্রহণ করা যাবে কি
প্রশ্ন (১৬৭৪) : আমার ভাতিজা টিভি ভিসিআর ইত্যাদি ঠিক করে। জানতে চাই, তার ইনকাম কি হালাল?
প্রশ্ন
আমার ভাতিজা টিভি ভিসিআর ইত্যাদি ঠিক করে। জানতে চাই, তার ইনকাম কি হালাল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
টিভি, ভিসিআরের মাধ্যমে সাধারণত মানুষ অশ্লীল ও নাজায়েয দৃশ্যবলী দেখে থাকে। তাই এগুলো ঠিক করে দেওয়ার পেশা এক জন মুসলমানের জন্য গ্রহণ করা কোনভাবেই উচিৎ নয়। কুরআন কারিমে আল্লাহ তাআলা বলেন-
وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
তোমরা অন্যায় ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সাহায্য কর না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। [সূর মায়েদা, আয়াত: ২]
তাই তাকে বলবেন, এই পেশা ত্যাগ করে অন্য কোন জায়েয পেশা গ্রহণ করে নিতে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5623/article-details.html