Feature

স্থানান্তরযোগ্য জিনিস কি ওয়াকফ করা যায় না?

প্রশ্ন (১৩৬৭৭) : আমাদের গ্রামের মসজিদে আমি একটি পাখা ওয়াকফ করতে চাচ্ছি। কেউ কেউ বলছে, পাখা যেহেতু স্থানান্তরযোগ্য জিনিস তাই তা ওয়াকফ হবে না; বরং সাধারণ দান বলেই বিবেচ্য হবে। তাই জানতে চাচ্ছি, উক্ত কথা কতটুকু সঠিক?

প্রশ্ন

আমাদের গ্রামের মসজিদে আমি একটি পাখা ওয়াকফ করতে চাচ্ছি। কেউ কেউ বলছে, পাখা যেহেতু স্থানান্তরযোগ্য জিনিস তাই তা ওয়াকফ হবে না; বরং সাধারণ দান বলেই বিবেচ্য হবে। তাই জানতে চাচ্ছি, উক্ত কথা কতটুকু সঠিক?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

আপনি যদি মসজিদে পাখা দান করেন তাহলে সেগুলো ওয়াকফের মতোই স্থায়ীভাবে মসজিদের মালিকানায় চলে যাবে। এবং আপনিও স্থায়ীভাবে এগুলোর সওয়াব পেতে থাকবেন। সুতরাং এগুলো ওয়াকফ না সাধারণ দান এই প্রশ্ন করা অর্থহীন।

-আলমুহীতুল বুরহানী ৮/৫০২; আলমাবসূত সারাখসী ১২/৪৫; হেদায়া, ফাতহুল কাদীর ৫/৪৩১; তাবয়ীনুল হাকায়েক ৪/২৬৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/?p=31314&preview=true