বিতরের নামাযে দুআ কুনুতের পর দরূদ শরিফ পড়ার বিধান কী?
প্রশ্ন (১৩৬২৭) : আমি একটি কিতাবে পড়েছি, বিতরের নামাযে দুআ কুনূতের পর দরূদ শরিফ পড়া মুস্তাহাব এবং ঐ সময়ে দরূদ শরিফ পড়লে শেষ বৈঠকে দরূদ শরিফ পড়তে হবে না। জানতে চাই, উক্ত বিতাবের কথা কি সঠিক?
প্রশ্ন
আমি একটি কিতাবে পড়েছি, বিতরের নামাযে দুআ কুনূতের পর দরূদ শরিফ পড়া মুস্তাহাব এবং ঐ সময়ে দরূদ শরিফ পড়লে শেষ বৈঠকে দরূদ শরিফ পড়তে হবে না। জানতে চাই, উক্ত বিতাবের কথা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
বিতরের নামাযে দুআ কুনূতের পর দরূদ শরিফ পড়া ভালো। তবে এ সময়ে দরূদ পড়লে শেষ বৈঠকে দরূদ পড়া লাগবে না- এ কথা ঠিক নয়; বরং শেষ বৈঠকে দরূদ পড়া পৃথকভাবে সুন্নতে মুআক্কাদা। দুআ কুনূতের পর দরূদ শরিফ পড়া হোক বা না হোক শেষ বৈঠকে দরূদ পড়তেই হবে।
-হালবাতুল মুজাল্লী ২/৩৮৮; শরহুল মুনইয়া ৪২২; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ২০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=31184&preview=true
← পূর্ববর্তী
মৃত ব্যক্তিকে কিবলামুখী করে শোয়ানোর বিধান কী?
পরবর্তী →