Feature

পরনের রুমাল দিয়ে কুরআন স্পর্শ করা যাবে কি

প্রশ্ন (১১৮১৬) : কখনো কখনো কুরআন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের প্রয়োজন পড়ে। সবসময় অজু থাকে না। জানতে চাচ্ছি, পরনের রুমাল দ্বারা তা ধরে অন্যত্র রাখা যাবে কি?

প্রশ্ন

কখনো কখনো কুরআন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের প্রয়োজন পড়ে। সবসময় অজু থাকে না। জানতে চাচ্ছি, পরনের রুমাল দ্বারা তা ধরে অন্যত্র রাখা যাবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

অজু ছাড়া কুরআন মাজিদ স্পর্শ করা যায় না। আল্লাহ তাআলা বলেন-

لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ

‘পবিত্র ব্যক্তি ছাড়া তাকে কেউ স্পর্শ করবে না।’ [সূরা ওয়াকিয়া, আয়াত: ৭৯]

অজুহীন অবস্থায় পরিহিত কোনো কাপড় দ্বারা কুরআন স্পর্শ করা যাবে না। তবে উক্ত কাপড় শরীর থেকে পৃথক করা হলে তা দ্বারা স্পর্শ করা যাবে। কাজেই রুমালের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে।

রদ্দুল মুহতার ১/১৭৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/26919/article-details.html