Feature

রেকর্ডারে সেজদার আয়াত শুনলে সেজদা দিতে হবে কি

প্রশ্ন (১০৯১১) : কেউ যদি টেপ রেকর্ডারে সেজদার আয়াত শুনে তাহলে সেজদা দিতে হবে কি?

প্রশ্ন

কেউ যদি টেপ রেকর্ডারে সেজদার আয়াত শুনে তাহলে সেজদা দিতে হবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

রেকর্ডকৃত কুরআন তেলাওয়াত শ্রবণের সময় সেজদার আয়াত শুনলে শ্রোতার উপর সেজদা আবশ্যক হয় না।

তবে কেউ যদি সেজদা দিয়ে দেয় তাহলে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা হবে না।

বাদায়েউস সানায়ে ১/৪৪০; রদ্দুল মুহতার ২/১০৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/24871/article-details.html