মৃতের জন্য করনীয়

মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে কি তার পাশে বসে তেলাওয়াত করা যাবে না

প্রশ্ন (১৯১৫) : আমরা জানি মৃত ব্যক্তির ঈসালে সওয়াবের জন্য মৃতের পাশে বসে তেলাওয়াত করা যায়। কিন্তু এক আলেমের কাছে শুনলাম, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে এমনটি করা উচিৎ নয়। তার কথা কি সঠিক?

মৃত ব্যক্তির জন্য সদকা করলে কি তার কোনো উপকারে আসে

প্রশ্ন (১৮৭৮) : আমার দাদা গত বছর মারা গেছেন। আমার আব্বা চাচ্ছেন এই রমজানে তার জন্য কিছু টাকা সদকা করতে। প্রশ্ন হলো, সেই সদকা কি আমার দাদার কোনো উপকারে আসবে?

কবর যিয়ারতের পর হাত উঠিয়ে দোয়া করা কি নিষিদ্ধ

প্রশ্ন (১৮২২) : একবার কবর যিয়ারতের পর হাত সেখানে দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া করলে কিছু লোক আমার বিরোধিতা করে। আমি জানতে চাচ্ছি, কবর যিয়ারতের পর হাত উঠিয়ে দোয়া করা কি নিষেধ?

কেউ মারা গেলে কি এক লক্ষ বার কালেমা পড়তে হয়

প্রশ্ন (১৬০৫) : গতকাল আমার এক আত্মীয় মারা গেলে বাড়ির লোকেরা বলল, ১ লক্ষ বার কালেমা পড়তে হবে। এতে তার কবরের আজাব মাফ হয়ে যাবে। এ কারণে খুব গুরুত্ব সহকারে তা পাঠ করা হয়। জানার বিষয় হলো, ইসলামি শরিয়তে কি এমন কোনো বিধান আছে?

কবরের সামনে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করা যাবে কি

প্রশ্ন (১৫২৯) : কবরের সামনে দাঁড়িয়ে মৃত ব্যক্তির ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন তেলাওয়াত করা যাবে কি? আমাদের এলাকার এক ব্যক্তি বললেন, কাজটি বিদআত। এ ব্যাপারে ইসলামি দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছি।

কবরবাসীদের কিভাবে সালাম দিবে

প্রশ্ন (১৪৫১) : কবরবাসীদের সালাম দিতে হলে কিভাবে দিবে? অনেককে দেখা যায় কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবর স্পর্শ করে বা হাতের ইশারায় সালাম দেয়। এভাবে সালাম দিলে কি সালাম হবে?

মৃতের জন্য কুরআন খতম করিয়ে খাবার খাওয়ানো বৈধ হবে কি

প্রশ্ন (১৪০৭) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, কেউ মারা গেলে তার ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম করিয়ে খাওয়ানো হয়। প্রশ্ন হলো, ঈসালে সওয়াবের এ পদ্ধতিটি কি ইসলাম সমর্থন করে?

মৃত ব্যক্তিকে দাফন করার পর তার মাথার কাছে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়া যাবে কি

প্রশ্ন (১৪০৬) : মৃত ব্যক্তিকে দাফন করার পর তার মাথার কাছে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত পাঠ করা যাবে কি? ইসলামি শরিয়তে এর কি কোনো ভিত্তি আছে?

ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম করিয়ে বিনিময় দেওয়া যাবে কি

প্রশ্ন (১৩৮৪) : আমার নানী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমার খালা চাচ্ছেন তার ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম করাতে। আমাদের এলাকার নিয়ম হিসেবে যাদেরকে দিয়ে কুরআন খতম করাবেন তাদেরকে কিছু টাকাও দিতে চাচ্ছেন। আমি জানতে চাচ্ছি যে, এভাবে ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম করিয়ে টাকা দেওয়া যাবে কি?

স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ থেকে বাবার জন্য ঈসালে সওয়াব করা যাবে কি

প্রশ্ন (১১০৩) : আমি একজন গৃহিণী। আমার পৃথক কোনো ইনকাম নেই। আমি যদি আমার বাবার ঈসালে সওয়াবের জন্য স্বামীর টাকা থেকে তাকে না জানিয়ে গরিবদেরকে কিছু দান করি তাহলে কি সওয়াব হবে?

ঈসালে সওয়াবের উদ্দেশ্যে পথঘাটের ফকিরদের দান করা কেমন

প্রশ্ন (১১০২) : আমার বাবা বেশ কয়েক বছর পূর্বে ইন্তেকাল করেছেন। আমি যদি তার ঈসালে সওয়াবের উদ্দেশ্যে পথ-ঘাটের ফকিরদের দান-সদকা করি তাহলে কি এ দ্বারা ঈসালে সওয়াব হবে?

মৃত ব্যক্তির রোজার ফিদয়া কীভাবে আদায় করবে

প্রশ্ন (১১০১) : আমার নানা কিছু দিন পূর্বে মারা গেছে। উনি অসুস্থতার কারণে গত রমজানে রোজা রাখতে পারেননি। আমাদেরকে তিনি তার রোজার ফিদয়া আদায় করে দিতে অসিয়ত করে গিয়েছিলেন। এখন আমরা তার রোজার ফিদয়া আদায় করতে চাচ্ছি। আমরা তার রোজার ফিদয়া কীভাবে আদায় করব?

এক রোজার পরিবর্তে কয়টি ফিদয়া আদায় করবে

প্রশ্ন (১১০০) : আমার দাদী মারা গেছে। তার কিছু রোজা বাকি আছে। আমরা সেগুলোর ফিদয়া আদায় করতে চাই। আমার প্রশ্ন হলো, এক রোজার পরিবর্তে কয়টি ফিদয়া আদায় করতে হবে?