অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

বাকিতে স্বর্ণ বা রুপা ক্রয় করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৭৮৮) : কিছুদিন আগে আমার বিবাহ অনুষ্ঠিত হয়। তখন আমাদের পক্ষ থেকে কনেকে কিছু সোনার অলংকার দেওয়া হয়। কিন্তু ঐ মুহূর্তে আমাদের কাছে নগদ অর্থ না থাকায় আমরা আমাদের পরিচিত এক জুয়েলারির দোকান থেকে বাকিতে ৫ ভরি স্বর্ণ ক্রয় করি এবং কিছুদিন পর মূল্য পরিশোধও করে ফেলি। জানার বিষয় হল, বাকিতে উক্ত স্বর্ণ ক্রয় করা কি সহিহ হয়েছে?

অগ্রিম পণ্য ক্রয় করার পর পণ্য পরিশোধের সময় তার বাজার মূল্য গ্রহণ করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৭৮৩) : আমাদের এলাকায় টাকা পয়সা ঋণ নেওয়ার একটা প্রচলন আছে। তা হলো, কারো ঋণ নেওয়ার প্রয়োজন হলে অন্যের নিকট থেকে এই শর্তে টাকা নেয় যে, এখন এক হাজার টাকা দিব, এক/দুই মাস পর সে টাকার বিনিময়ে দুই মণ ধান দিতে হবে। মেয়াদ শেষে ঋণদাতা কখনো ধান না নিয়ে সে সময়ের বাজারদর হিসেবে ধানের মূল্য নিয়ে নেয়। অনেকে এ ধরনের লেনদেনকে সুদী কারবার বলে। কারণ, এর দ্বারা ঋণদাতার লাভ হয়। তাই মুফতী সাহেবের নিকট জানতে চাচ্ছি, উক্ত লেনদেনের শরয়ী হুকুম কী? জানিয়ে বাধিত করবেন।

ব্যাংকে চাকরির আয় দিয়ে ক্রয় করা বাড়ি-গাড়ি ভোগ করার বিধান কী?

প্রশ্ন (১২৭৮১) : আমার এক বন্ধু একটি সুদী ব্যাংকে প্রায় ১০ বছর যাবৎ ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে কাজ করেছে এবং ব্যাংক থেকে প্রাপ্ত বেতন-বোনাস দিয়ে গাড়ি-বাড়ি করেছে। পরবর্তীতে একসময় ‘সুদী ব্যাংকে চাকরি করা বৈধ নয়’ এ মাসআলা জানার পর সুদী কারবারের সাথে জড়িত থাকার কারণে তার মাঝে অনুশোচনা জাগে। ফলে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে এখন অন্য একটি চাকরিতে যোগদান করেছে। এখন সে জানতে চাচ্ছে, আগের চাকরির বেতন-বোনাস দিয়ে যে গাড়ি-বাড়ি করেছে তার জন্য বৈধ কি না? যদি বৈধ না হয়ে থাকে তাহলে তার এখন করণীয় কী? দয়া করে বিস্তারিত জানিয়ে কৃতজ্ঞ করবেন।

কোনো ব্যবসায় শ্রম না দিয়ে বিনিয়োগকৃত মূলধনের আনুপাতিক হারের চেয়ে বেশি লভ্যাংশ গ্রহণ করা জায়েয আছে …

প্রশ্ন (১২৭৭৩) : আমার ফুফাতো ভাই একটি দোকান দিয়েছে। সে এতে ৬ লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছে। কিছুদিন পর তার টাকার প্রয়োজন হলে সে আমার কাছে ঋণ চায়। আমি তাকে ঋণ দেওয়ার পরিবর্তে আলোচনাক্রমে তার ব্যবসায় বিনিয়োগ করি। বিনিয়োগকৃত টাকার পরিমাণ ছিল ৪ লক্ষ। এক্ষেত্রে আমাদের মাঝে এভাবে চুক্তি হয় যে, ব্যবসা সে দেখাশোনা করবে। আর দোকানের সব খরচ বাদ দিয়ে যা লাভ হবে তা দু’জনের মাঝে অর্ধার্ধি হারে বণ্টন হবে। আর লোকসান হলে উভয়ে মূলধন অনুপাতে বহন করবে। এখন মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, আমাদের উক্ত চুক্তিটি শরীয়তসম্মত হয়েছে কি না? দয়া করে জানিয়ে কৃতজ্ঞ করবেন।

মুদারাবা ব্যবসায় শ্রমদাতা যদি টাকা বিনিয়োগ করে তাহলে উক্ত টাকার লভ্যাংশ বণ্টন করার পদ্ধতি কী হবে?

প্রশ্ন (১২৭৭১) : আমি বিদেশ থাকা অবস্থায় আমার ভাগিনাকে মুদারাবা ব্যবসা করার জন্য পাঁচ লক্ষ টাকা দিয়েছিলাম। চুক্তি হয়েছিল যে ৬০% আমি ও ৪০% লভ্যাংশ সে পাবে। কিছুদিন পর ব্যবসায় আরো ১ লক্ষ টাকার প্রয়োজন দেখা দেয়। কিন্তু আমি টাকা দিতে পারছিলাম না। সে আমার সাথে পরামর্শ করে নিজের পক্ষ থেকে এক লক্ষ টাকা ব্যবসায় লাগায়। জানার বিষয় হল, এখন আমাদের হিসাবের পদ্ধতিটা কী হবে? তার বিনিয়োগকৃত টাকার জন্য কি তাকে অতিরিক্ত মুনাফা দিতে হবে? নাকি পূর্ব নির্ধারিত হারেই লভ্যাংশ বণ্টন করা যাবে।

ফটো স্টুডিও থেকে উপার্জন করা টাকা কি হারাম?

প্রশ্ন (১২৭৭০) : আমার একটি ফটো স্টুডিও আছে, এর আয় দিয়ে আমার পরিবার চলে। একদিন আমার এক আত্মীয়কে আমাদের বাড়িতে দাওয়াত দিলে সে বলে, আপনার আয় হারাম, তাই আমি দাওয়াত গ্রহণ করতে পারব না। এখন আমি জানতে চাই, আমার এ ব্যবসা ও তা থেকে প্রাপ্ত আয় বৈধ কি না? বৈধ না হলে এখন আমার করণীয় কী?

ঘুষ গ্রহণ করার পর ভুল বুঝতে পেরে তা থেকে ফিরে আসতে চাইলে করণীয় কী?

প্রশ্ন (১২৭৬৯) : আমি একটি কোম্পানিতে ১৫ বছর যাবৎ চাকরি করি। কয়েক মাস পূর্বে কোম্পানির একটা প্রজেক্ট বাস্তবায়নের জন্য আমি একটি প্রতিষ্ঠান থেকে বড় অংকের ঘুষ নিয়ে প্রজেক্টটি তাদেরকে দেই। এখন আমি ভুল বুঝতে পেরে অনুতপ্ত। আমি এ গুনাহ থেকে মুক্ত হতে চাচ্ছি। আমার সম্পদকে হারাম থেকে পবিত্র করতে চাচ্ছি। কিন্তু কোম্পানিকে এ টাকা দেওয়া সম্ভব নয়। এতে আইনি জটিলতাসহ চাকরি নিয়ে সমস্যার আশংকা আছে। ঠিকাদার প্রতিষ্ঠানকেও ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। বিষয়টি নিয়ে আমি খুব পেরেশানিতে আছি। আমার সম্পদকে কীভাবে হারাম থেকে পবিত্র করতে পারি? দ্রুত সমাধান জানানোর অনুরোধ রইল।

গ্রামে প্রচলিত পদ্ধতিতে গরু বর্গা দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১২৭৬৮) : আমাদের এলাকায় এভাবে গরু-ছাগল বর্গা দেওয়া হয় যে, বর্গা দেওয়ার সময় পশুর যে মূল্য থাকে সে মূল্যের পর থেকে বছর শেষে যতটুকু মূল্য বাড়বে তা দু’ভাগে ভাগ করা হবে। এ সূরত জায়েয আছে কি?

মাটির নিচে থাকা হলুদ অনুমান করে ক্রয়-বিক্রয় করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৭৬৭) : আমাদের এলাকায় ‘হলুদ’ এভাবে ক্রয়-বিক্রয় হয় যে, ক্রেতা হলুদ ক্ষেতের এক-দু জায়গায় খনন করে দেখে যে, কী রকম ফলন হয়েছে তারপর ক্রেতা অনুমান করে বলে, এক কাঠায় পাঁচ হাজার টাকা দিব। এভাবে মাটির নিচে লুকায়িত জিনিস বিক্রি করা জায়েয আছে কি?

যৌথ কারবার চুক্তি।

প্রশ্ন (১২৭৬৩) : আমি মিরাছসূত্রে বাজারে একটি দোকান পেয়েছি। ব্যবসা করার মত বর্তমানে আমার কাছে তেমন কোন পুঁজি নেই। আমার এক বন্ধু কাঠমিস্ত্রীর কাজ করে। এতদিন সে অন্যের অধীনে বাইরে কাজ করত। এখন স্বতন্ত্রভাবে একটা দোকান নিতে চাচ্ছে। সে আমাকে প্রস্তাব দিয়েছে যে, সে তার সকল সাজ-সরঞ্জাম নিয়ে আমার দোকানে কাজ শুরু করবে। দোকানের প্রয়োজনীয় ডেকোরেশনও সে নিজ খরচে করবে। আমাকেও তার সাথে কাজে নিবে এবং প্রয়োজনীয় কাজ শিখিয়ে নিবে। মাসে যা উপার্জন হবে খরচ বাদ দিয়ে তা দুজনের মাঝে অর্ধা অর্ধি বণ্টন করা হবে। এখন আমার প্রশ্ন হল, এভাবে চুক্তি করা কি জায়েয?

জমি ভাড়া নেওয়ার পর বন্যার কারণে চাষ করতে না পারলে কি ভাড়া দেওয়া আবশ্যক?

প্রশ্ন (১২৭৬২) : আমি এক ব্যক্তির কাছ থেকে ১০ বিঘা জমি এক বছর চাষাবাদ করার জন্য ১৫ হাজার টাকায় ভাড়া নিয়েছি। আমাদের এলাকায় এক বছরে দুইবার ফসল হয়। জমি ভাড়া নেওয়ার পর আমি প্রথমবার ঘরে ফসল উঠাই। এরপর দ্বিতীয়বার ফসল লাগানোর জন্য জমি প্রস্তুত করার সময় নদীতে জোয়ার এসে জমিটি পানিতে তলিয়ে যায় এবং তা দীর্ঘস্থায়ী বন্যার রূপ লাভ করে। পরে দ্বিতীয়বার ফসলের মৌসুম শেষ হওয়ার কয়েকদিন আগে বন্যার পানি চলে গেলে জমিটি ভেসে উঠে। ফলে আমি একটা ফসল করতে পারিনি। কিন্তু এদিকে জমির মালিক আমার কাছে পূর্ণ এক বছরের ভাড়া চাচ্ছে। তার কথা হল, আমি পূর্ণ এক বছরের জন্য জমি ভাড়া দিয়েছি। বন্যার কারণে জমিতে ফসল করতে না পারায় আমার কোনো দোষ নেই। তাই মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, শরীয়তের আলোকে সে কি আমার কাছে পূর্ণ এক বছরের ভাড়া পাবে?

চলমান ব্যবসা দিয়ে মুদারাবা চুক্তি করা যাবে কি?

প্রশ্ন (১২৭৫৪) : আমার এক বন্ধুর বড় একটি লাইব্রেরী রয়েছে। কিছুদিন আগে সে বিদেশ চলে যায়। যাওয়ার সময় আমাকে লাইব্রেরীর দায়িত্বশীল বানিয়ে যায়। তার সাথে আমার এভাবে চুক্তি হয় যে, লাইব্রেরী দিয়ে মুযারাবার ভিত্তিতে আমি স্বাধীনভাবে ব্যবসা করব। অর্জিত লভ্যাংশের ৪০% আমি ও ৬০% তিনি পাবেন। বিষয়টি শুনে আমার এক পরিচিত আলেম বললেন, চলমান ব্যবসা দিয়ে এভাবে কারবার করা সহিহ নয়। মুহতারামের কাছে আমার জানার বিষয় হল, তার এ কথাটি কি ঠিক? বাস্তবে এমন হলে এখন আমাদের করণীয় কী?

ব্যাংক থেকে পাওয়া সুদের টাকা ডলারে এক্সচেঞ্জ করে উত্তোলন করলে কি তা বৈধ হবে?

প্রশ্ন (১২৭৫৩) : আমি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছি যে , হুযুর আমি ব্যাংকে ৫ লক্ষ টাকা রেখেছি। এখন তা বেড়ে ৫ লক্ষ ৮০ হাজার টাকা হয়েছে। আমি এখন এইসব টাকা কীভাবে উঠাতে পারি? উদ্দেশ্য ছিল বৈধ কোনো পথ বলে দেওয়া। উত্তরে সে আলেম তাকে বললেন, আপনি ব্যাংক থেকে ৪ লক্ষ টাকা উঠাবেন। আর বাকি ১ লক্ষ টাকার পরিবর্তে ১ লক্ষ ৮০ হাজার টাকার যে ডলার হয় তা উঠাবেন তাহলে জায়েয হয়ে যাবে। অতপর তিনি তার কথার পক্ষে দলিল হিসেবে বললেন, টাকা এবং ডলারের মাঝে কমবেশ করা জায়েয। যেমন সোনা-রূপার মাঝে কমবেশ করা জায়েয। এখন আমার প্রশ্ন হল, তার কথা ঠিক কি না? এবং এভাবে টাকার পরিবর্তে ডলার উঠালে বৈধ হবে কি না?

অন্যের পশু-পাখি যদি কারো বাড়িতে চলে তাহলে কী করবে?

প্রশ্ন (১২৭৩৮) : আমি কয়েকটি কবুতর পুষি। মাঝেমধ্যে অচেনা কবুতর এসে আমার কবুতরের সাথে জোড়া বাঁধে এবং ডিম দেয়। সে ডিম থেকে বাচ্চা হয়। এখন ঐ অচেনা কবুতর এবং ডিম ও বাচ্চার হুকুম কী হবে?

সুদ সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৭৩৩) : কোনো ব্যক্তি ব্যাংকে তার জমাকৃত টাকার উপর বছরে ২০০০ টাকা সুদ/মুনাফা পেল। ব্যাংক তার বিভিন্ন চার্জ বাবদ বছরে ১০০০ টাকা কেটে রাখল। এখন গরীবদেরকে দেওয়ার সময় মোট ২০০০ টাকা দিতে হবে নাকি ১০০০ টাকা দিতে হবে?

কারো পক্ষ থেকে প্রতিনিধি হয়ে পণ্য ক্রয় করে কমিশন পেলে উক্ত কমিশন গ্রহণ করা যাবে কি?

প্রশ্ন (১২৭২২) : আমি একটি ফ্যাক্টরীতে চাকরি করি। আমার দায়িত্ব হল, ফ্যাক্টরীর পণ্য উৎপাদনের যাবতীয় কাঁচামাল বাজার থেকে ক্রয় করা। দীর্ঘদিন যাবৎ এ পোস্টে কাজ করার সুবাদে অনেক ব্যবসায়ীর সাথে আমার পরিচয় ও সম্পর্ক আছে। এখন এক ব্যবসায়ী আমার সাথে এভাবে চুক্তি করতে চাচ্ছে যে, আমি যদি ফ্যাক্টরীর সব কাঁচামাল তার থেকে ক্রয় করি তাহলে সে আমাকে শতকরা ৩% কমিশন দিবে। এখন হুজুরের কাছে জানতে চাচ্ছি, আমার জন্য উক্ত কমিশন গ্রহণ করতে শরয়ীভাবে কোনো অসুবিধা আছে কি না? জানিয়ে কৃতজ্ঞ করবেন।

জীবন বীমা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৭২১) : আমার বাবা রাষ্ট্রীয় একটি জীবন বীমা প্রতিষ্ঠানে চাকরি করতেন। বাবার ইন্তেকালের পর আমরা তার থেকে একটি বাড়ি ও উক্ত বীমা প্রতিষ্ঠান থেকে পেনশনের টাকা মীরাস হিসাবে পাই। তারা আমাদেরকে পেনশনের ৫০% একত্রে দেয়। আর বাকী ৫০% প্রতি মাসে সাড়ে আঠার হাজার টাকা করে দেয়। আমাদের বাড়িটি নির্মাণে মোট ৭০ লাখ টাকা ব্যয় হয়। তার মধ্যে ৫০ লাখ জীবন বীমা প্রতিষ্ঠান থেকে বেতন বাবদ প্রাপ্ত টাকা। আর বাকি টাকার বেশির ভাগই বৈধভাবে উপার্জিত। বর্তমানে আমরা বাড়ি ভাড়া আর মাসিক পেনশনের টাকা দিয়ে চলি। এ ছাড়া আমাদের আর কোনো আয় নেই। তবে আমাদের পরিবারে দুজন সদস্য কর্মক্ষম। এখন আমরা জানতে চাই, বাবার ওয়ারিসদের জন্য এ বাড়িতে থাকা ও তার ভাড়া এবং পেনশনের টাকা গ্রহণ করা কি জায়েয হবে? নাজায়েয হলে করণীয় কী? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

কেউ যদি রাস্তা-ঘাটে টাকা পায় তাহলে কী করবে?

প্রশ্ন (১২৭১৭) : অনেক সময় রাস্তাঘাটে টাকা-পয়সা পাওয়া যায়। খোঁজাখুঁজির পরও যদি মালিক না পাওয়া যায় তাহলে কী করা হবে? অনেকে বলে, মসজিদে দিয়ে দিতে। মসজিদে দেয়া কি জায়েয হবে? অন্যথায় করণীয় কী?

মদ বিক্রি করে এমন হোটেলে চাকরি করা যাবে কি?

প্রশ্ন (১২৭১৬) : আমি একজন প্রবাসী। আমি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করি। আমি সাধ্যানুযায়ী হালাল-হারাম বেছে চলার চেষ্টা করি। এই রেস্টুরেন্টে অন্যান্য খাবারের পাশাপাশি মদও বিক্রি হয়। তবে আমি এখানে খাবার প্রস্তুত করার কাজ করি। খাবার প্রস্তুত করার জন্য আমাকে কখনো মদ স্পর্শ করতে হয় না। এমতাবস্থায় আমার জানার বিষয় হল, আমার জন্য কি উক্ত রেস্টুরেন্টে চাকরি করা বৈধ হচ্ছে? এখান থেকে বেতন কি নেওয়া বৈধ হচ্ছে?

بيع الوفاء কী? এটা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৭১৪) : بيع الوفاء কী? بيع الوفاء -এর ক্ষেত্রে গ্রহণযোগ্য মত কী? আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলন রয়েছে যে, ঋণগ্রহিতা তার জমি ঋণদাতার কাছে বন্ধক রেখে ঋণ নেয়। আর ঋণদাতা ঋণ পরিশোধ হওয়ার আগ পর্যন্ত জমিটি ভোগ করে। আমরা জানি, এমন লেনদেন অবৈধ। সমাজকে অবৈধ লেনদেন থেকে বাঁচানোর জন্য بيع الوفاء -এর পরামর্শ দেওয়া যাবে কি?