বাই’ ইসতিজরার বা ইজারা/ভাড়া প্রদান

মেশিন কিনে আবার মালিকের কাছে তা ভাড়া দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৬৩৬) : আমার বন্ধুর একটি কাপড়ের কারখানা আছে। সে আর্থিক সংকটের কারণে তার কাখানার একটি মেশিন বিক্রি করতে চাচ্ছে। এটা শুনে আমি ভাবলাম যে, তার থেকে মেশিনটি কিনে তার কাছেই আবার ভাড়ায় দিয়ে দিব। এখন আমি জানতে চাচ্ছি, আমার জন্য এটা জায়েয হবে কি?

বাগান ভাড়া দেওয়ার বিধান কী?

প্রশ্ন (১৩৬৩০) : আমাদের এলাকায় প্রচলন আছে, দুই বছর বা চার বছরের জন্য সুপারি বাগান ভাড়া দেওয়া হয়। ভাড়াগ্রহণকারী নির্দিষ্ট টাকার বিনিময়ে গাছের সুপারি ভোগ করে। আমার জানার বিষয় হল, এভাবে সুপারি বাগান (জমি ও গাছসহ) ভাড়া দেওয়া জায়েয আছে কি?

গাড়ি ভাড়া দেওয়ার সঠিক পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৪০৭) : আমি আমাদের এলাকার এক দরিদ্র ছেলেকে একটি অটো রিকশা কিনে দিয়েছি। তার সাথে এভাবে চুক্তি হয়েছে যে, এই রিকশা চালিয়ে তার যা আয় হবে তার অর্ধেক আমি আর অর্ধেক সে পাবে। তার সাথে এভাবে চুক্তি করা আমার জন্য কি ঠিক হয়েছে?

নির্দিষ্ট পরিমাণ ধান দেওয়ার শর্তে ধানি জমি বর্গা দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১২৯৬৪) : আমি আমাদের গ্রামের এক কৃষককে এই শর্তে ধানি জমি বর্গা দিয়েছি যে, ধান উৎপন্ন হওয়ার পরে সে আমাকে পাঁচ মন ধান দিবে। আর বাকিটা সে নিবে। আমি তাকে বীজও দিয়েছি। আর আমার জমিতে প্রায় ১০-১২ মন ধান হয়। আমি জানতে চাচ্ছি যে, এভাবে জমি বর্গা দেওয়া কি ঠিক হয়েছে?

শতকরা হারে পারিশ্রমিক দেওয়ার চুক্তিতে গাড়ি ভাড়া দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১২৯৩৯) : আমি একজন মাইক্রোবাস চালক। আমি ভাড়ায় মাইক্রোবাস চালাই। আমি আগে যে গাড়িটি চালাতাম তার মালিক গাড়িটি বিক্রি করে দেওয়ায় এখন আমি আর গাড়ি চালাচ্ছি না। আমার এক বন্ধুর একটি মাইক্রোবাস আছে। সে একদিন আমাকে বলল যে, তুমি আমার মাইক্রোটা চালাও। গাড়ীর প্রয়োজনীয় খরচ ব্যতীত যা আয় হবে তার ৩০% তোমার আর ৭০% আমার। আমাদের উক্ত চুক্তিটি কি সহিহ হয়েছে? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

অনির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে গাড়ি ভাড়া দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১২৮৮৯) : আমাদের এলাকার অনেকের সিএনজি আছে। কেউ কেউ সিএনজি চালায়। তবে অধিকাংশ মালিকরাই অন্যকে ভাড়া দিয়ে রাখে। এক্ষেত্রে তারা চালকদের সাথে এভাবে চুক্তি করে যে, গাড়ি চালিয়ে প্রতিদিন যা ইনকাম হবে তার চারভাগে ভাগ করা হবে। সেখান থেকে তিনভাগ মালিক পাবে। আর একভাগ চালক নিয়ে যাবে। আমাদের এলাকায় প্রায় সবাই এভাবেই চুক্তি করে। জানার বিষয় হল, এভাবে চুক্তি করা কি সহিহ?

জমি ভাড়া নেওয়ার পর বন্যার কারণে চাষ করতে না পারলে কি ভাড়া দেওয়া আবশ্যক?

প্রশ্ন (১২৭৬২) : আমি এক ব্যক্তির কাছ থেকে ১০ বিঘা জমি এক বছর চাষাবাদ করার জন্য ১৫ হাজার টাকায় ভাড়া নিয়েছি। আমাদের এলাকায় এক বছরে দুইবার ফসল হয়। জমি ভাড়া নেওয়ার পর আমি প্রথমবার ঘরে ফসল উঠাই। এরপর দ্বিতীয়বার ফসল লাগানোর জন্য জমি প্রস্তুত করার সময় নদীতে জোয়ার এসে জমিটি পানিতে তলিয়ে যায় এবং তা দীর্ঘস্থায়ী বন্যার রূপ লাভ করে। পরে দ্বিতীয়বার ফসলের মৌসুম শেষ হওয়ার কয়েকদিন আগে বন্যার পানি চলে গেলে জমিটি ভেসে উঠে। ফলে আমি একটা ফসল করতে পারিনি। কিন্তু এদিকে জমির মালিক আমার কাছে পূর্ণ এক বছরের ভাড়া চাচ্ছে। তার কথা হল, আমি পূর্ণ এক বছরের জন্য জমি ভাড়া দিয়েছি। বন্যার কারণে জমিতে ফসল করতে না পারায় আমার কোনো দোষ নেই। তাই মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, শরীয়তের আলোকে সে কি আমার কাছে পূর্ণ এক বছরের ভাড়া পাবে?

কারো কাছ থেকে বাড়ি ভাড়া নিয়ে আবার তার কাছে ভাড়া দেওয়া কি জায়েয আছে?

প্রশ্ন (১২২০৮) : আমার এক পরিচিত ব্যক্তির নগদ টাকার প্রয়োজন হওয়ায় আমি তার মালিকানাধীন একটি ফ্লোর ছয় মাস মেয়াদের জন্য ভাড়া গ্রহণ করি এবং পুনরায় তার কাছেই ভাড়া দিই। ভাড়া নেওয়া ও দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন দুটি চুক্তিপত্র করা হয়। প্রথম চুক্তিপত্রে ফ্লোরটি দুই লক্ষ টাকার বিনিময়ে তার কাছ থেকে ভাড়া গ্রহণ করি এবং দুই লক্ষ টাকা ভাড়া নগদ পরিশোধ করি। দ্বিতীয় চুক্তিপত্রে ফ্লোরটি তার কাছে দুই লক্ষত্রিশ হাজার টাকার বিনিময়ে পুনরায় ভাড়া প্রদান করি। তিনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা কিস্তিতে ছয় মাসে মোট ত্রিশ হাজার টাকা পরিশোধ করেন এবং ভাড়ার অবশিষ্ট দুই লক্ষ টাকা ছয় মাস পর পরিশোধ করেন। জানতে চাচ্ছি, আমাদের এ লেনদেন সহিহ হয়েছে কি না এবং এ কারবারের মাধ্যমে প্রাপ্ত অতিরিক্ত ত্রিশ হাজার টাকা আমার জন্য নেওয়া বৈধ হয়েছে কি না? জানিয়ে উপকৃত করবেন।

বন্ধুর গাড়ি ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (১১৭৮২) : আমার বন্ধু আমাকে তার গাড়ি ১ বছর ব্যবহার করতে দিয়েছে। বর্তমানে আমার তা ব্যবহার করার প্রয়োজন নেই। তাই আমি চাচ্ছি তা ভাড়ায় দিতে। জানতে চাচ্ছি, আমার জন্য তা ভাড়া দেওয়া বৈধ হবে কি?

মাছ ধরার জন্য জমি ভাড়া দেওয়া

প্রশ্ন (১১৬৩৪) : আমাদের বাড়ির পাশে একটি বিল আছে। সেখানে এলাকার অধিকাংশ মানুষের জমি আছে। বিলের পাশে নদীও আছে। ফলে বর্ষার মৌসুমে পানির সাথে নদী থেকে বিলে প্রচুর মাছ আসে। তো আমরা জমিগুলো মাছ ধরার জন্য জেলেকে ভাড়া দিয়ে থাকি। আমাদের ভাড়া দেওয়ার পদ্ধতি হলো, নিলামের মাধ্যমে কোনো একজনকে জমিগুলো শুধু বর্ষার মৌসুমের জন্য ভাড়া দেওয়া হয়, যেন সে সেখানকার মাছগুলো ধরে নিতে পারে। ভাড়া নেওয়ার পর ঐ ব্যক্তি নির্ধারিত এলাকায় বিভিন্ন ধরণের খাবার ছিটিয়ে দেয়, যেন মাছগুলো ঐ জায়গায় গিয়ে জমা হয়। এরপর সে নির্ধারিত জায়গার চারপাশে বাঁশ দিয়ে ঘেরাও করে দেয়। ঐ নির্ধারিত জায়গা থেকে অন্য কারোর জন্য মাছ ধরা নিষেধ থাকে। এখন আমাদের জানার বিষয় হল, উল্লিখিত পদ্ধতিতে চুক্তি করা কি আমাদের জন্য জায়েয হচ্ছে? যদি এখানে শরয়ী দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা থাকে তাহলে এক্ষেত্রে শরীয়তসম্মত সঠিক পদ্ধতি কী হবে? দয়া করে জানাবেন।

নির্ধারিত লভ্যাংশে সিএনজি চালানোর চুক্তি করা যাবে কি

প্রশ্ন (১১৩৬৩) : আমি এক মহাজন থেকে সিএনজি নিয়েছি এই মর্মে যে, যা আয় হবে তার ৪০% তাকে দিব আর বাকি ৬০% আমি রাখব। জানতে চাচ্ছি, এই চুক্তি শুদ্ধ হয়েছে কি?

কতটুকু ভাড়া দিতে হবে

প্রশ্ন (১১২৮৪) : আমি আমার গ্রামের বাড়ি যাওয়ার জন্য একটি মাইক্রো বাস ভাড়া নিয়েছিলাম। কিন্তু সামান্য কিছু পথ যাওয়ার পরপরই তা একেবারেই নষ্ট হয়ে যায়। সেখান থেকে নেমে বিকল্প পথে বাড়ি যাই। জানতে চাচ্ছি, উক্ত মাইক্রো ওয়ালাকে কতটুকু ভাড়া দিতে হবে?

পানির লাইনে সমস্যা ঠিক করলে ভাড়া কম দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৮২) : আমি একটি ভাড়া বাসায় থাকি। বাসার পানির লাইনে সমস্যা থাকায় প্রচুর পানি অপচয় হচ্ছিল। মালিককে বিষয়টি জানানো হলেও তিনি তা ঠিক করতে রাজি হননি। তাই আমিই তা ঠিক করে দেই। আমার ২০০০ টাকা খরচ হয়। জানতে চাচ্ছি, ভাড়া দেওয়ার সময় উক্ত ২০০০ টাকা কম দেওয়া যাবে কি?

কুড়া নেওয়ার শর্ত করা যাবে কি

প্রশ্ন (১০৬৪৫) : আমাদের এলাকায় প্রচলিত, মেশিনে ধান ভাঙ্গানো হলে পারিশ্রমিক হিসেবে মেশিনের মালিক শুধু ধানের কুড়া নেওয়ার শর্ত করে। এছাড়া সে আর কিছু নেয় না। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি কি শুদ্ধ হবে?

২০% ভাড়া হিসেবে নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (১০৬৪৩) : আমার একটি খালি দোকান পড়ে আছে। আমি এক ব্যক্তিকে তা ভাড়া দিতে চাচ্ছি এভাবে যে, সে আমাকে প্রতি মাসে তার লভ্যাংশ থেকে ২০% দিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করলে তা শুদ্ধ হবে কি?