বাই’ ইসতিজরার বা ইজারা/ভাড়া প্রদান

মেয়াদ শেষে ভাড়ার টাকা ফেরত নেওয়া যাবে কি

প্রশ্ন (১০০৪৯) : আমি এক ব্যক্তির সাথে চুক্তি করেছি যে, তার জমি এক বছরের জন্য ভাড়া নিব। তাতে চাষাবাদ করে ফসল ফলিয়ে বিক্রি করব। লাভ ক্ষতি যা হবে সব আমার। চুক্তি শেষ হলে আমার ভাড়ার টাকা মালিক আমাকে আবার ফেরত দিবে। জানতে চাচ্ছি, এমন চুক্তি কি বৈধ হবে?

মেয়াদ শেষে ভাড়ার টাকা ফেরত নেওয়ার চুক্তি করা যাবে কি

প্রশ্ন (৯৮৫৫) : আমি এক বছরের জন্য একটি পুকুর ভাড়া নিতে চাচ্ছি। এই এক বছর আমি তাতে মাছ চাষ করব এবং তা বিক্রি করে সমস্ত লাভ আমি গ্রহণ করব। লাভ ক্ষতি সব আমারই থাকবে। তবে চুক্তির মেয়াদ শেষ হলে যত টাকা দিয়ে আমি পুকুরটি ভাড়া নিয়েছিলাম তা মালিক আমাকে আবার ফেরত দিয়ে দিবে। জানতে চাচ্ছি, এমন চুক্তি করা কি বৈধ?

নির্দিষ্ট স্থানে পৌঁছাতে না পারলে ভাড়া ফেরত নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৫০) : কখনো এমন হয়, বাসে উঠে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার ভাড়া দিয়ে দেই। কিন্তু পুলিশ গাড়ি আটক করার কারণে কিংবা নষ্ট হয়ে যাওয়ার কারণে গাড়ির চালক ও কন্ট্রাক্টর আমাদেরকে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারে না। সেক্ষেত্রে ভাড়ার বাকি টাকা চাইলে তারা তা দিতে চায় না। জানতে চাচ্ছি, এক্ষেত্রে শরিয়তের বিধান কী?

নিজ খরচে মেরামত করলে বাড়িওয়ালা থেকে তা নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৯) : আমি কিছুদিন আগে একটি বাসা ভাড়া নেই। বাসায় উঠার আগে থেকেই একটি জানালার কাঁচ ভাঙ্গা ছিল। মালিককে বলার পরও সে ঠিক করেনি। তাই বাধ্য হয়ে আমিই নিজ খরচে তা ঠিক করি। জানতে চাচ্ছি, মালিককে ভাড়া দেওয়ার সময় আমি কি জানালা মেরামত বাবদ টাকা ভাড়া থেকে বাদ দিতে পারব কি?

সাইকেল ভাড়া দিয়ে সময়ের আগে নষ্ট হয়ে গেলে পূর্ণ ভাড়া নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৪৮০) : আমার কিছু সাইকেল আছে। আমি সেগুলো ভাড়া দেই এক ঘন্টা ৫০ টাকা। কখনো এমন হয়, যে ভাড়া নিচ্ছে সে পূর্ণ এক ঘন্টা চালাতে পারে না সাইকেল নষ্ট হয়ে যাওয়ার কারণে। জানতে চাচ্ছি, সাইকেল নষ্ট হয়ে যাওয়ার কারণে যদি ভাড়া গ্রহীতা পূর্ণ সময় সাইকেল না চালাতে পারে তাহলে আমার জন্য পূর্ণ ভাড়া নেওয়া বৈধ হবে কি?

লভ্যাংশের ৪০% দোকানের ভাড়া হিসেবে নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৪৭৮) : আমি আমার একটি দোকান এক ব্যক্তিকে ব্যবহার করতে দিয়েছি এ শর্তে যে, সে তার ব্যবসার লভ্যাংশের ৪০% আমার দোকানের ভাড়া হিসেবে দিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি শুদ্ধ হবে কি?

মালিকের দোকান অন্যের কাছে বেশি টাকায় ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৪৭৫) : আমি একজনের কাছ থেকে ব্যবসা করার জন্য একটি দোকান ভাড়া নিয়েছিলাম। কিন্তু এখন আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমি চাচ্ছি, এই দোকান আরেকজনের কাছে আমি যা দিয়ে ভাড়া নিয়েছি তার চেয়ে একটু বেশি টাকায় ভাড়া দিব। জানতে চাচ্ছি, আমার জন্য এমনটি করা বৈধ হবে কি?

নির্ধারিত সময়ের আগে ফেরত দিলে পূর্ণ টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৪৬৪) : আমি সাইকেল ভাড়া দিয়ে থাকি। আমার সিস্টেম হল, এক ঘন্টা ৫০ টাকা। এ সময়ে ভাড়াগ্রহীতা চালাক বা না চালাক এক ঘন্টার জন্য ভাড়া নিলে ৫০ টাকাই দিতে হবে। কখনো এমন হয় ভাড়াগ্রহীতা এক ঘন্টা শেষ হওয়ার আগেই সাইকেল ফেরত দেয়। জানতে চাচ্ছি, এক্ষেত্রে পূর্ণ ভাড়া নেওয়া আমার জন্য বৈধ হবে কি?

ডেকোরেশনের কাজ করলে কি বেশি ভাড়ায় দেওয়া যাবে

প্রশ্ন (৯৪৬২) : আমি একটি দোকান ভাড়া নিয়েছিলাম এবং তাতে ডেকোরেশনের কাজও করাই। কিন্তু বিশেষ এক কারণে আমি দোকানটিতে ব্যবসা করতে চাচ্ছি না। জানতে চাচ্ছি, আমি আরেকজনের কাছে তা আমার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকায় ভাড়া দিতে পারব কি?

ডেভেলপার কোম্পানী ভাড়া দিলে তা নেওয়া যাবে কি

প্রশ্ন (৯২৫৮) : আমি এক ডেভেলপার কোম্পানীর কাছ থেকে ৭০ লক্ষ টাকায় একটি ফ্ল্যাট কিনেছি। তবে তার নির্মাণ এখনো কমপ্লিট হয়নি। তারা এভাবে চুক্তি করেছে যে, আগামী এক বছরের মাঝে তারা ফ্ল্যাট বুঝিয়ে দিবে। কিন্তু কোনো কারণে তা বুঝিয়ে দিতে না পারলে এক বছর পর থেকে প্রতি মাসে ২৫০০০ টাকা করে ভাড়া দিবে। জানতে চাচ্ছি, তা নেওয়া কি আমার জন্য বৈধ হবে?

টিউশন ফি একবারে নেওয়া বৈধ হবে কি

প্রশ্ন (৮৪৬৪) : আমি আমার এক ছোট ভাইকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে চাচ্ছি। সেখানে এক বছরের টিউশন ফি একবারে নিবে। জানতে চাচ্ছি, এটা তাদের জন্য বৈধ হবে কি?

উবার চালালে ইনকাম হালাল হবে কি

প্রশ্ন (৮৪৪৮) : আমি একজন উবার চালক। নানান ধরণের মানুষ উবারে উঠে থাকে। তাদের কেউ কেউ খারাপ স্থানেও গিয়ে থাকে। জানতে চাচ্ছি, আমি যে উবারের মাধ্যমে ইনকাম করি, তা কি হালাল হবে?

ছোটখাট খরচ ভাড়াগ্রহীতার উপর চাপানোর শর্ত করা যাবে কি

প্রশ্ন (৮৩২৩) : আমি একটি অটো ভাড়া নিয়ে চালাতে চাই। অটোর মালিকের কাছে গিয়ে ভাড়া চাইলে তিনি শর্ত দিয়েছেন গাড়ির ছোটখাট সমস্যাগুলো আমাকেই দেখতে হবে। এর খরচ আমাকে বহন করতে হবে। এ ধরনের চুক্তি করা কি জায়েয আছে?

মঞ্চ নাটকের জন্য স্পিকার সিস্টেম ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৮১৩৪) : আমি বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাইক ও স্পিকার ভাড়া দিয়ে থাকি। এক নাট্যদল তাদের মঞ্চ নাটকের জন্য আমার কাছ থেকে স্পিকার সিস্টেম ভাড়া নিতে চাচ্ছে। জানতে চাচ্ছি, আমার জন্য তাদের কাছে স্পিকার সিস্টেম ভাড়া দেওয়া বৈধ হবে কি?

ফেরির টিটি ভাড়া মওকুফ করতে পারবে কি

প্রশ্ন (৬১৯৫) : কিছুদিন আগে ফেরি দিয়ে এক স্থানে যাচ্ছিলাম। ফেরির টিটি আমার পূর্ব পরিচিত হওয়ায় সে আমার কাছে ফেরির ভাড়া নেয়নি। জানতে চাচ্ছি, এ কাজটি কি তার জন্য বৈধ হয়েছে?

ছাত্ররা জোরপূর্বক হাফ ভাড়া দিলে গুনাহগার হবে কি

প্রশ্ন (৬০৫১) : অনেক সময় বাস মালিকরা হাফ ভাড়া নিতে চায় না। তা সত্ত্বেও ছাত্ররা জোরপূর্বক হাফ ভাড়া দেয়। জানতে চাচ্ছি, এভাবে মালিকপক্ষের অসম্মতি সত্ত্বেও জোরপূর্বক হাফ ভাড়া দিলে ছাত্ররা গুনাহগার হবে কি?

ছাত্রদের জন্য হাফ ভাড়া দেওয়া কতটুকু শরিয়ত সম্মত

প্রশ্ন (৬০৪৯) : বর্তমানে ছাত্ররা দাবি তুলেছে যে, তাদের জন্য বাসে হাফ ভাড়ার ব্যবস্থা রাখতে হবে। জানতে চাচ্ছি, ছাত্রদের জন্য হাফ ভাড়া দেওয়া কতটুকু শরিয়ত সম্মত?