এক বছর আগে চুরি যাওয়া স্বর্ণের যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৯৮০৮) : গত বছর আমার ওয়াইফের ৮ ভরি স্বর্ণ চুরি হয়। এক বছর পর কিছুদিন আগে তা পাওয়া গিয়েছে। চোর অনুতপ্ত হয়ে তা ফেরত দিয়েছে। জানতে চাচ্ছি, উক্ত স্বর্ণের গত বছরের যাকাত দিতে হবে কি?

দোকান বাবদ ঋণের টাকা বাদ দিতে হবে কি

প্রশ্ন (৯৬২০) : আমি একটি দোকান ক্রয় করেছি। দোকান কিনতে গিয়ে আমার অনেক টাকা ঋণ হয়েছে। এই দোকান থেকে আমার পরিবারের ভরণ পোষণ নির্বাহ হয়ে থাকে। জানতে চাচ্ছি, যাকাত হিসাবের সময় দোকানের ঋণের টাকা বাদ দিতে হবে কি?

জমি কেনার জন্য দেওয়া টাকার যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৯৬১৮) : আমি এক ব্যক্তির কাছ থেকে তার জমি কেনার জন্য তাকে ৫ লক্ষ টাকা দিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত সে আমাকে জমি রেজিষ্ট্রি করে দেয়নি। জানতে চাচ্ছি, উক্ত টাকার যাকাত আমাকে দিতে হবে কি?

জমা দেওয়া টাকায় যাকাত আসবে কি

প্রশ্ন (৯৬১৭) : আমি একটি ফ্ল্যাট কিস্তিতে কেনার জন্য প্রথম কিস্তির ২০ লক্ষ টাকা এক কোম্পানীকে জমা দিয়েছি। প্রশ্ন হল, উক্ত টাকার যাকাত দিতে হবে কি?

খরচের জন্য জমানো টাকায় যাকাত আসবে কি

প্রশ্ন (৯৬১৪) : আমরা চারজন বন্ধু মিলে একটি ফান্ড করেছি। এই ফান্ডের উদ্দেশ্য হল, এই্ ফান্ডের টাকা আমরা বিভিন্ন উপলক্ষ্যে খরচ করব। একেকজনের প্রায় আড়াই লক্ষ টাকার মত জমা হয়েছে। জানতে চাচ্ছি, উক্ত টাকার উপর যাকাত আসবে কি?

হজ্বের টাকা বাদ দিয়ে যাকাত আদায় করতে হবে কি

প্রশ্ন (৯৪৪৪) : আমার কাছে ৮ লাখ টাকা আছে। উক্ত কারণে আমার উপর হজ্ব ফরয হয়েছে। উক্ত টাকার উপর এক বছর অতিবাহিতও হয়েছে। জানতে চাচ্ছি, হজ্বে যাওয়ার টাকা বাদ দিয়ে বাকি টাকার যাকাত দিতে হবে নাকি পূর্ণ টাকারই যাকাত দিতে হবে?

মোবাইলের রিচার্জ যাকাতের নেসাব হিসেবে গণ্য হবে কি

প্রশ্ন (৯৪৪১) : আমার সিমের অ্যাকাউন্টে দুই হাজার টাকা আছে। উক্ত টাকা আমর তেমন প্রয়োজন পড়ে না। জানতে চাচ্ছি, যাকাতবর্ষ পূর্ণ হওয়ার পর যখন যাকাত হিসাব করব তখন কি উক্ত টাকারও হিসাব করে যাকাত দিতে হবে কি?

এজেন্সিতে জমা টাকার যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৯৪৩৭) : আমার চাচা করোনার আগে হজ্বে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিল। কিন্তু করোনার সময় হজ্বে যাওয়া বন্ধ হয়ে যায়। ২০২২ সালেও হজ্বের লিষ্টে তার নাম আসেনি। সে উক্ত টাকা এজেন্সি থেকে উঠাতে ইচ্ছুক নয়। কারণ তিনি হজ্বে যাবেন বলেই তা জমা দিয়েছিলেন। এ বছর তিনি হজ্বে যাচ্ছেন। প্রশ্ন উক্ত জমা টাকার বিগত বছরগুলোর যাকাত আদায় করতে হবে কি?

মিরাসের টাকারও কি যাকাত দিতে হবে

প্রশ্ন (৮০৪৭) : আমার উপর যাকাত ফরজ। আগামি মাসে আমার বছর পূর্ণ হবে। এখন আমি মিরাস হিসেবেও কিছু টাকা পেয়েছি। আমার কি এই টাকাগুলোরও যাকাত আদায় করতে হবে?