সালাত বা নামাজ

বিতরের নামাযে মাসবুক হলে ছুটে যাওয়া রাকাত কিভাবে আদায় করবে?

প্রশ্ন (১৩৮০৮) : এবার রমযানে একদিন আমি বিতরের তৃতীয় রাকাতে ইমামের সাথে শরিক হই এবং ইমামের সাথে দুআয়ে কুনূতও পড়ি। পরে যখন বাকি নামায একাকী আদায় করি তখন তৃতীয় রাকাতে গিয়ে সংশয়ে পড়ে যাই যে, আবার দুআয়ে কুনূত পড়তে হবে কি না? পরে না পড়েই নামায সমাপ্ত করি। জানার বিষয় হল, এভাবে নামায আদায় করাতে আমার নামায শুদ্ধ হয়েছে কি?

ফজরের ওয়াক্তে কি পূর্বের কাযা নামায আদায় করা যাবে?

প্রশ্ন (১৩৭৭০) : আমরা জানি যে, ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর ফজরের সুন্নত ব্যতীত অন্য নফল নামায পড়া যায় না। আমি জানতে চাচ্ছি যে, আগের কাযা নামায কি তখন পড়া যাবে?

সুস্থ থাকাবস্থায় কাযা হওয়া নামায অসুস্থ অবস্থায় বসে আদায় করা যাবে কি?

প্রশ্ন (১৩৭৫৮) : কিছুদিন আগে এক্সিডেন্টে আমার বাম পা ভেঙ্গে যায়। তাই আমি দাঁড়িয়ে রুকু সিজদা করে নামায পড়তে পারি না। বসে ইশারায় নামায পড়ি। সুস্থতার সময় আমার কিছু নামায কাযা হয়ে গিয়েছিল। আমি জানতে চাচ্ছি যে, ঐ নামাযগুলো এখন এ অবস্থায় কাযা করলে তা আদায় হবে কি? জানালে উপকৃত হব।

নামাযের ওয়াক্ত বাকি থাকা অবস্থায় সফর থেকে বাড়িতে ফিরলে কি উক্ত নামায কত রাকাত আদায় করবে?

প্রশ্ন (১৩৭৪৬) : কিছুদিন আগে আমি একটি সফরে যাই । গতকাল যোহরের নামাযের ওয়াক্ত আধা ঘণ্টা বাকি থাকাবস্থায় আমি সফর থেকে বাড়িতে আসি। তখন ক্লান্তির দরুণ নামাযের কথা ভুলে যাই। আসরের আযান শুনে আমার ঘুম ভাঙ্গে। প্রশ্ন হল, উক্ত যোহরের কাযা কি আমাকে চার রাকাত পড়তে হবে, নাকি দুই রাকাত? জানালে উপকৃত হব।

ফরয নামাযের শেষ দুই রাকাতে সূরা ফাতিহার পর বিসমিল্লাহ পড়লে কি সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৭৩৭) : চার রাকাত বিশিষ্ট ফরয নামাযের শেষ দুই রাকাতে সূরা ফাতেহার পর ভুলে বিসমিল্লাহ পাঠ করলে কি সাহু সিজদা দিতে হবে?

নামাযে নিয়ত করার বিধান কী?

প্রশ্ন (১৩৭৩৬) : ইমামের পিছনে নামায পড়ার সময় কীভাবে নিয়ত করব আর একাকী নামায পড়ার সময় কীভাবে নিয়ত করব? অনেক সময় এমন হয় যে, পূর্ণ নামায শেষ করি বটে, কিন্তু অন্তরে কোনো কিছুই থাকে না। তবে নিজেকে এই বলে প্রবোধ দেই যে, আমি তো নামাযের জন্যই মসজিদে এসেছি। সুতরাং নির্দিষ্টভাবে নিয়তের দরকার কী? আমার এই ধারণা কি সঠিক?

ইমামের আগে মুসল্লি রুকুতে চলে গেলে কি তার নামাযের কোনো ক্ষতি হবে?

প্রশ্ন (১৩৭৩৪) : একদিন মাগরিবের নামাযে ইমাম সাহেব কেরাত শেষ করার সাথে সাথে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগেই আমি রুকুতে চলে যাই। তবে ইমামের সাথেই রুকু আদায় করেছি। এখন আমার জানার বিষয় হল, ইমামের আগে রুকুতে চলে যাওয়ার কারণে আমার নামাযের কোনো ক্ষতি হয়েছে কি? আমার ঐ নামায আদায় হয়েছে কি?

তাকবীরে বলার আগে নামাযের নিয়ত করতে না পারলে কি নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৭৩২) : মসজিদে আসরের নামায শুরু হয়ে যাওয়ার পর আমি মসজিদের অযুখানায় অযু করতে যাই। অযু শেষ করে মসজিদে ঢুকে দেখি ইমাম সাহেব রুকুতে চলে যান। তখন আমি দৌড়ে গিয়ে তাকবীরে তাহরীমা বলে রুকুতে শরিক হই। তবে তাড়াহুড়োর কারণে তাকবীর বলার আগ মুহূর্তে নামাযের নিয়ত করতে পারিনি। জানার বিষয় হলো, নিয়ত করতে না পারার কারণে আমার ঐ নামায সহিহ হয়েছে কি?

এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে নামায আদায় করা যাবে কি?

প্রশ্ন (১৩৭৩০) : রমযানে আমরা তিনজন মিলে তারাবীর নামায পড়েছি। আমরা প্রতিদিন তারাবীর নামাযে পাঁচ-ছয় পারা তিলাওয়াত করেছি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কষ্টকর বিধায় কিছুক্ষণ এক পায়ে আবার কিছুক্ষণ অন্য পায়ে ভর দিয়ে দাঁড়াতাম। জানার বিষয় হল, এভাবে দাঁড়ানোর কারণে কি নামাযের কোনো ক্ষতি হয়েছে?

মুক্তাদির ভুলের কারণে কি তার উপর সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৭২৯) : ইমামের পিছনে নামায পড়া অবস্থায় প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর মুক্তাদি যদি ভুলে দরূদ শরীফ পড়ে ফেলে তাহলে উপর কি সাহু সিজদা ওয়াজিব হবে?

নামাযের বৈঠকে ভুলে সূরা ফাতিহা পড়লে করণীয় কী?

প্রশ্ন (১৩৭২২) : একদিন আমি আসরের নামায পড়ার সময় নামাযের প্রথম বৈঠকে তাশাহ্হুদের পরিবর্তে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলি। এরপর তাশাহ্হুদের কথা স্মরণ হলে তাশাহ্হুদ পড়ি এবং নামায শেষে সাহু সিজদা করি। এখন প্রশ্ন হল, আমার ঐ ভুলের কারণে সাহু সিজদা দেওয়া ঠিক হয়েছে কি?

নামাযে মনোযোগ ধরে রাখার জন্য চোখ বন্ধ করে রাখা যাবে কি?

প্রশ্ন (১৩৭১৮) : নামাযের সময় চোখ খোলা রাখলে আমার দৃষ্টি এদিক-ওদিক চলে যায়। যেখানে দৃষ্টি থাকা দরকার সেখানে থাকে না। এজন্য অনেক সময় চোখ বন্ধ করে রাখি। এতে করে আমি নামাযে মনোযোগ ধরে রাখতে পারি। এ অবস্থায় কি আমি চোখ বন্ধ রেখে নামায পড়তে পারবে নাকি চোখ খোলাই রাখতে হবে?

কসর সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৭১৫) : আমি বরিশাল যাওয়ার উদ্দেশ্যে ফার্মগেট থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাই। আমার জানার বিষয় হলো, সদরঘাট থেকে লঞ্চ ছাড়ার আগে কি আমি নামায কসর করতে পারব?