বাচ্চার কষ্ট হলে তারাবির নামাজ কম পড়া যাবে কি

প্রশ্ন (৮৮৮৬) : আমার দুটি বাচ্চা। একটির বয়স পাঁচ মাস। আরেকটির বয়স দেড় বছর। বাচ্চা দুটিকে সামলাতে আমার হিমশিম খেতে হয়। তারা খুব বিরক্ত করে ও কান্নাকাটি করে। জানতে চাচ্ছি, আমি তারাবির নামাজ ২০ রাকাতের চেয়ে কম পড়তে পারব কি?

রক্ত দেওয়ার কারণে তারাবি না পড়তে পারলে কি গুনাহ হবে

প্রশ্ন (৫৯৭২) : কিছুদিন আগে আমি আমার এক আত্মীয়কে রক্ত দেই। রক্ত দিয়ে অত্যধিক দুর্বল হয়ে পড়ি তাই সেদিন তারাবির নামাজ পড়তে পাড়িনি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার গুনাহ হয়েছিল?

তারাবীতে কুরআন খতমের সময় কি সূরা ইখলাস তিনবার পড়তে হবে

প্রশ্ন (৫৩৮৬) : আমাদের গ্রামের মসজিদে এ বছর রমজানে নতুন হাফেজ সাহেব রাখা হয়েছিল। তিনি তারাবীতে কুরআন খতমের সময় সূরা ইখলাস যখন পাঠ করেন তখন তিনবার তা পাঠ করেন। এতে মুসল্লীদের মাঝে বিরূপ এক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জানতে চাচ্ছি, এভাবে তিনবার সূরা ইখলাস পাঠ কতটুকু শরিয়ত সম্মত?

এশার আগে তারাবী পড়া যাবে কি

প্রশ্ন (৪৭৭০) : আমি একদিন মসজিদে গিয়ে দেখি এশা শেষ করে ইমাম সাহেব তারাবী শুরু করে দিয়েছেন। আমি তারাবীতে কুরআনের খতম ধরার জন্য এশা না পড়েই ইমামের সাথে তারাবীতে যুক্ত হই। তারাবী শেষ করে এশা পড়ে নেই। জানতে চাচ্ছি, আমার কাজটি কি ঠিক হয়েছে?

বিতরের পর তারাবী পড়া যাবে কি

প্রশ্ন (৪৩০৭) : গত রমজানে জরুরি এক কাজে ব্যস্ত থাকার কারণে এশার নামাজের পরপর বিতর পড়ে ফেলি। ব্যস্ততা থেকে অবসর হওয়ার পর তারাবীর নামাজ আদায় করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের তারাবীর নামাজ হয়েছিল কি? বিতরের পর কি তারাবী পড়া যায়?

তারাবীর পর যে কোনো দোয়া করা যাবে কি

প্রশ্ন (৪২৮৪) : বর্তমানে মসজিদগুলোতে তারাবীর পর اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار দোয়াটি পড়ে থাকে। জানতে চাচ্ছি, উক্ত দোয়া বদলে অন্য যে কোনো দোয়া করা যাবে কি?

তারাবীর নামাজে কি দরূদ পড়তে হবে না

প্রশ্ন (৪২৮২) : আমাদের মসজিদের হাফেজ সাহেব দরূদ শরিফ ও দোয়ায়ে মাছুরা না পড়েই সালাম ফিরিয়ে ফেলে। তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে, এই দু’টো না পড়লেও কোনো সমস্যা নেই। জানতে চাচ্ছি, তারাবীর নামাজে কি দরূদ পড়তে হয় না?