বিবিধ

প্রচলিত কুসংস্কার।

প্রশ্ন (১৩৭৫৯) : আামাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে যে, গরুর শরীরে পোকা লাগলে ৭জন সুদখোরের নাম লিখে তাবিজ বেঁধে দিলে পোকা বের হয়ে যায়। এ ধরনের কাজকর্ম কুফর-শিরক হবে কি?

কারো থেকে বই নেওয়ার পর তা কোনোভাবে নষ্ট হয়ে গেলে কি জরিমানা দিতে হবে?

প্রশ্ন (১৩৭৫৭) : আমি দুই সপ্তাহের জন্য আমার এক সহপাঠীর কাছ থেকে একটি বই নিয়েছিলাম পড়ার জন্য । ঐ বইটি আমি এক সপ্তাহের মধ্যই পড়ে শেষ করে ফেলি। পরে আমার আরেজন সহপাঠী ঐ বইটি আমার কাছে পড়ার জন্য চায়। যেহেতু তা ফেরত দেওয়ার এক সপ্তাহ বাকি ছিল তাই আমি তাকে ৪/৫ দিনের জন্য পড়তে দেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার রুমে আগুন লেগে বইটি পুড়ে যায়। প্রশ্ন হল, এখন আমাকে কি ঐ বইয়ের জরিমানা দিতে হবে?

নখ, চুল ইত্যাদি কাটার পর কোথায় ফেলা উচিত?

প্রশ্ন (১৩৭৪৯) : আমরা যারা শহরে বসবাস করি তারা নখ, চুল বা পশম ইত্যাদি কাটার পর তা কোথায় ফেলব? কেননা শহরে দাফনের জায়গা পাওয়া কঠিন। কমোডে ফেলা যাবে কি? দয়া করে জানাবেন।

যাদেরকে মাটিতে দাফন করার সুযোগ হয় না তাদের সওয়াল-জওয়াব কোথায় সংঘঠিত হবে?

প্রশ্ন (১৩৭৪২) : আমি শুনেছি যে, মৃত ব্যক্তিকে কবরে তিনটি প্রশ্ন করা হবে। কিন্তু যাদের মৃত্যু হয় আকাশে বা সাগরে যাদের লাশ মাটিতে দাফন করার সুযোগ হয় না। তাদেরকে কোথায় প্রশ্ন করা হবে?

কোনো বিল্ডিংয়ের মাঝের এক তলাকে মসজিদ বানালে কি উক্ত মসজিদ ‘মসজিদে শরয়ী’ হিসেবে বিবেচিত হবে?

প্রশ্ন (১৩৭২৩) : আমি তিন তলা বিশিষ্ট একটি বিল্ডিং নির্মাণ করেছি। এখন উক্ত বিল্ডিংয়ের প্রথম ও তৃতীয় তলাকে মাদরাসার জন্য রেখে মাঝের এক তলাকে মসজিদ বানাতে চাই। এখন আমি জানতে চাচ্ছি, এভাবে শুধু মাঝের তলাকে মসজিদ বানানোর দ্বারা উক্ত মসজিদ ‘মসজিদে শরয়ী’ হবে কি?

অনেকগুলো তিলাওয়াতে সিজদা জমা হয়ে থাকলে কিভাবে আদায় করবে?

প্রশ্ন (১৩৭১৯) : আমার এক সহপাঠী তিন বছর হিফয বিভাগে পড়েছে। সে আমার কাছে বলেছে যে, সে তিন বছরের জীবনে কোনোদিন তেলাওয়াতে সিজদা আদায় করেনি। মুফতী সাহেবের নিকট জানতে চাই, এখন তার করণীয় কী? যদি সিজদা আদায় করতে হয় তাহলে কীভাবে আদায় করবে?

কম্পিউটারে সিজদার আয়াত টাইপ করলে কি সিজদা ওয়াজিব হবে?

প্রশ্ন (১৩৭১৭) : আমার একটি কম্পিউটার দোকান আছে। সেখানে টাইপ ও কম্পোজের কাজ করি। প্রায়ই মাদরাসার ছাত্র-হুযুরদের লেখা টাইপ করতে হয়। তাদের লেখায় কুরআনের আয়াত, হাদিস ইত্যাদিও থাকে। অনেক সময় সিজদার আয়াতও টাইপ করতে হয়। হুজুরের কাছে প্রশ্ন হল, সিজদার আয়াত টাইপ করলে কি সিজদা ওয়াজিব হবে?

মসজিদ একাধিক তলা বিশিষ্ট হলে কি প্রতি তলার মাঝে ফাঁকা রাখা জরুরি?

প্রশ্ন (১৩৭০৬) : বহুতল ভবনের নিচ তলায় ইমামের সাথে মুসল্লিরা দাঁড়ায়। এর বরাবর উপর তলায়ও মুসল্লিরা দাঁড়ায়। তবে উভয় তলার মাঝে ছাদে কোনো ফাঁকা নেই। শুধু মাইকে আওয়াজ শোনা যায়। প্রশ্ন হল, এক্ষেত্রে উপর তলার মুসল্লিদের নামায কি সহিহ হবে? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

নামাযের সময় ব্যতীত অন্য সময় মসজিদ বন্ধ রাখার বিধান কী?

প্রশ্ন (১৩৭০৪) : কিছুদিন আগে আমাদের এলাকায় একটি নতুন মসজিদ হয়েছে। মসজিদ কমিটি মুআজ্জিনকে নামাযের সময় ব্যতীত অন্য সময় মসজিদ বন্ধ রাখার নির্দেশ দেয়। তাই মুআজ্জিন সাহেব কমিটির নির্দেশ অনুযায়ী নামাযের সময় ব্যতীত অন্য সময় মসজিদ বন্ধ রাখেন। কিন্তু কিছু কিছু মুসল্লির দাবি হল, মসজিদ বন্ধ রাখা যাবে না। সব সময় মসজিদ খোলা রাখতে হবে। কারণ মসজিদ বন্ধ রাখার অর্থ হল, মানুষকে ইবাদত থেকে বাধা দেওয়া। জানার বিষয় হল, নামাযের সময় ব্যতীত অন্য সময় মসজিদ বন্ধ রাখা কি জায়েয?

আংটি পরানোর পর কি ছেলে-মেয়ে দেখা-সাক্ষাৎ করতে পারবে?

প্রশ্ন (১৩৬৯৪) : বিয়ে সংঘটিত হওয়ার জন্য তো কাবিন করা শর্ত। বর্তমান সময়ে দেখা যায়, বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর মা-বাবা কিংবা অভিভাবকের সম্মতিতে কাবিন না করে শুধু আংটি পরিয়ে রাখে। জানার বিষয় হলো, আংটি পরিয়ে রাখার পর ছেলে-মেয়ে পরস্পরে দেখা-সাক্ষাৎ করতে পারবে কি? অনুগ্রহ করে জানিয়ে বাধিত করবেন।

মাকরূহ ওয়াক্তে সিজদায়ে তিলাওয়াত আদায় করলে কি তা সহিহ হবে?

প্রশ্ন (১৩৬৯০) : আমি ফজরের নামাযের পর মসজিদে বসে কুরআন তিলাওয়াত করছিলাম। তখন আমি একটি সিজদার আয়াত তিলওয়াত করি। কিন্তু সঙ্গে সঙ্গে সিজদা দেইনি। তিলাওয়াত শেষ করে সিজদা আদায় করি। পরে ক্যালেন্ডার দেখে জানতে পারি যে, তেলাওয়াতটি সূর্যোদয়ের আগে হলেও সিজদাটি সূর্যোদয়ের সময় আদায় হয়েছে। আমার প্রশ্ন হল, আমার সিজদাটি কি আদায় হয়েছে নাকি পরে আবার তা আদায় করতে হবে?

কোনো হিন্দু ব্যক্তি থেকে ঋণ নিয়ে উক্ত ঋণ পরিশোধ করতে না পারলে করণীয় কী?

প্রশ্ন (১৩৬৮৮) : আমি আমার এক হিন্দু প্রতিবেশীর কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম। কিছুদিন পর সে তার বাড়ি চলে যায়। এখন তার সাথে আমি কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। আর সে বাসায় আসছেও না। আমার জানার বিষয় হল, ঋণকৃত টাকা হিন্দু লোকটার নামে সদকা বা আল্লাহর রাস্তায় কল্যাণকর কাজে খরচ করলে আমি ঋণমুক্ত হব কি?

ঢাকায় বসবাসকারী ব্যক্তি বিদেশ সফরকালে এয়ারপোর্টে যাতায়াতের সময় কি মুকীম থাকবে নাকি মুসাফির?

প্রশ্ন (১৩৬৮২) : আমার বাসা ঢাকা বনানীতে। বিদেশ সফরকালিন বাসা থেকে এয়ারপোর্ট যাওয়া-আসার সময় আমি কি মুকীম হব, নাকি মুসাফির?

স্থানান্তরযোগ্য জিনিস কি ওয়াকফ করা যায় না?

প্রশ্ন (১৩৬৭৭) : আমাদের গ্রামের মসজিদে আমি একটি পাখা ওয়াকফ করতে চাচ্ছি। কেউ কেউ বলছে, পাখা যেহেতু স্থানান্তরযোগ্য জিনিস তাই তা ওয়াকফ হবে না; বরং সাধারণ দান বলেই বিবেচ্য হবে। তাই জানতে চাচ্ছি, উক্ত কথা কতটুকু সঠিক?

পুরাতন কবর ভেঙ্গে তার উপর বাড়ি নির্মাণ করা যাবে কি?

প্রশ্ন (১৩৬৭০) : আমাদের বাড়ির পিছনে একটি জমিতে ১৯৬৫ সালে আমার দাদাকে কবর দেওয়া হয়। বর্তমানে যথাযথভাবে সুরক্ষা সম্ভব হচ্ছে না। এখন কবরটিকে ভেঙে তার উপর বসবাসের উদ্দেশ্যে কোনো ঘর নির্মাণ করা বৈধ হবে কি? দয়া করে জানাবেন।

একটি ভিত্তিহীন বর্ণনা।

প্রশ্ন (১৩৬৬৩) : আমাদের মহল্লার মসজিদে কয়েকজন মুসল্লি নিম্নোক্ত হাদিসটি মানুষের নিকট বর্ণনা করছে। তারা এটি ছাপিয়ে মসজিদে লাগিয়ে দিয়েছে। এবং তারা উক্ত হাদিসটি এলাকা জুড়েও ব্যাপক প্রচার করছে। তাই হযরতের কাছে জানতে চাচ্ছি, নিম্নোক্ত হাদিসটি সহিহ ও আমলযোগ্য কি না? হাদিসটি হল, রাসূলুল্লাহ (সা.) আলী (রা.)-কে বলেছেন, হে আলী! প্রত্যেক রাতে পাঁচ কাজ করে ঘুমাও। যথা : ১. চার হাজার দিনার সদকা করে ঘুমাও। ২. এক খতম কুরআন পড়ে ঘুমাও। ৩. জান্নাতের মূল্য আদায় করে ঘুমাও। ৪. দুজনের মাঝে বিবাদ মিটিয়ে ঘুমাও। ৫. একটি হজ্ব আদায় করে ঘুমাও। আলী (রা.) বললেন, এটা তো অসম্ভব। কীভাবে আমি তা আদায় করব? রাসূলুল্লাহ (সা.) বললেন, চার বার সূরা ফাতিহা পড়ে ঘুমাও তাহলে চার হাজার দিনার সদকার সওয়াব পাবে। তিন মর্তবা সূরা ইখলাস পড়ে ঘুমাও তাহলে একবার কুরআন খতম করার সওয়াব পাবে। তিন বার দুরূদ পড়ে ঘুমাও তাহলে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। দশবার ইস্তেগফার পড়ে ঘুমাও তাহলে দুজনের বিবাদ মিটানোর সওয়াব পাবে। চারবার কালিমায়ে তামজীদ পড়ে ঘুমাও তাহলে একটি হজ্বের সওয়াব পাবে। হযরত আলী (রা.) বলেন, আমি প্রত্যহ রাতে এ আমল করে ঘুমাব।

অন্যের জমিতে তার অনুমতি ছাড়া মসজিদ নির্মাণ করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৬৪৫) : আমাদের এলাকার মসজিদটি প্রথমে ওয়াকফকৃত ছিল না। বরং প্রবাসী এক ব্যক্তির জায়গার উপর তার অনুমতি না নিয়েই মসজিদ নির্মাণ করা হয়। আমাদের ধারণা ছিল যেহেতু তিনি অনেক দানশীল মানুষ তাই তাকে মসজিদের কথা বললে তিনি স্বতঃস্ফূর্তভাবেই তা ওয়াক্ফ করে দিবেন। কিছুদিন হল তিনি দেশে এসেছেন। তাকে না জানিয়ে তার জায়গার উপর মসজিদ নির্মাণের কারণে মনক্ষুন্ন হন। তবে এলাকায় মসজিদের প্রয়োজন দেখে এবং লোকদের অনুরোধের কারণে ঐ জায়গাকে মসজিদের জন্য প্রথমে মৌখিকভাবে ওয়াকফ করে দেন এবং পরবর্তীতে লিখিত ওয়াকফও করেন। কিন্তু ওয়াকফ দলীলে একটি শর্ত রাখেন এমন যে, ওয়াকফকৃত ভূমি আমার নিজ দখলে থাকিবে। আমার জানার বিষয় হল, ১. মালিকের প্রতি সুধারণার ভিত্তিতে তার অনুমতি ছাড়া ঐ জায়গায় মসজিদ বানানো কি ঠিক হয়েছে? মালিকের অনুমতি নিয়ে যেহেতু মসজিদটি নির্মাণ করা হয়নি তাই ওয়াকফ করে দেয়ার পর কি তা শরয়ী মসজিদ হবে? ৩.ওয়াকফ দলীলের ঐ শর্ত কি ঠিক আছে? জানালে উপকৃত হব।

নষ্ট দুধ ছানা বানিয়ে খেয়ে ফেললে কি দোকানদারের কাছ থেকে ঐ দুধের জরিামানা নেওয়া যাবে?

প্রশ্ন (১৩৬৪১) : কিছুদিন আগে আমি এক দোকান থেকে এক লিটার প্যাকেট দুধ কিনেছিলাম। বাসায় এসেই দুধ জ্বাল দেই এবং তা নষ্ট পাই। তখন মনে মনে ভাবি যে, পরে গিয়ে দোকানদার থেকে আধা লিটার দুধ নিয়ে আসব। আর ঐ নষ্ট দুধ জ্বাল দিয়ে ছানা বানিয়ে খেয়ে ফেলি। আমার ঐ নষ্ট দুধ ছানা বানিয়ে খাওয়া দেখে এক ভাই বললেন যে, আপনি তো আর দোকানদার থেকে দুধ ফিরিয়ে আনতে পারবেন না। কারণ আপনি দুধ ছানা বানিয়ে খেয়ে ফেলেছেন। এখন আমার প্রশ্ন হল, ঐ ভাইয়ের কথা কি ঠিক?

বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে এক বা দুই মাসের ভাড়া অগ্রিম নিয়ে রাখা যাবে কি?

প্রশ্ন (১৩৬৩৪) : বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে দেখা যায় বাড়িওয়ালা বাসা ভাড়া দেওয়ার সময় এক মাসের ভাড়া অগ্রিম নিয়ে রাখে। যা ভাড়া-গ্রহিতা চলে যাওয়ার সময় শেষ মাসের ভাড়া হিসেবে কর্তন করে। আর এ টাকা বাড়িওয়ালা নিজের প্রয়োজনে ব্যয় করে। আমার জানার বিষয় হলো, এভাবে এক মাসের ভাড়া অগ্রিম নিয়ে রাখা জায়েয আছে কি?