ব্যবসা-বাণিজ্য

ব্যবসায়ির কাছ থেকে জামানতের টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৮৭) : আমি এলাকায় ডিম সাপ্লাই করে থাকি। ব্যবসায়িরা আমার কাছ থেকে নগদ মূল্যেই ডিম নিয়ে থাকে। তবে কখনো কখনো কেউ বাকিতে নিয়ে থাকে। জানতে চাচ্ছি, আমি কি তাদের থেকে জামানত স্বরূপ কিছু টাকা রাখতে পারব যেন কেউ মূল্য পরিশোধ না করলে আমি উক্ত টাকা থেকে আমার টাকা নিয়ে নিতে পারি?

বর্ষপূর্তির আগে নেওয়া টাকা দিতে হবে কি

প্রশ্ন (১০৮৮৬) : এক ব্যক্তির সাথে মুদারাবা চুক্তি হয়েছে এক বছরের জন্য। সে বছরের মাঝে মূলধন থেকে দশ হাজার টাকা নেয় এবং বলে এটা আমার লাভের অংশ। কিন্তু বছর শেষ হওয়ার আগেই ব্যবসায় লস হয় এমনকি লভ্যাংশ থেকে কাটার পর মূলধনও অর্ধেক চলে যায়। জানতে চাচ্ছি, সে কি উক্ত দশ হাজার টাকা ফেরত দিতে বাধ্য?

ফেরত দেওয়ার শর্তে ক্রয় করা যাবে কি

প্রশ্ন (১০৮৮৪) : আমি জনৈক বিক্রেতার সাথে এভাবে চুক্তি করেছি যে, আমি তার কাছে নির্দিষ্ট পরিমাণ পণ্য নিয়ে আরেক জায়গায় ব্যবসা করব। ব্যবসা করার পর যে মাল অবশিষ্ট থেকে যাবে তা আবার বিক্রেতাকে ফেরত দিব। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করলে তা শুদ্ধ হবে কি?

ঋণের টাকা ব্যবসার জন্য দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৭১) : আমি আমার খালাত ভাইয়ের কাছে ঋণ হিসেবে ২ লক্ষ টাকা পেতাম। কিছুদিন আগে সে বলে, আমি এই দুই লক্ষ টাকা দিয়ে ব্যবসা করব। যা লাভ হবে এর ৬০% তুমি পাবে আর বাকি ৪০% আমার। আমি রাজি হয়ে যাই। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করলে শুদ্ধ হবে কি?

আমানতের টাকা না বলে ব্যবসায় খাটানো যাবে কি

প্রশ্ন (১০৮৬৯) : আমি এক ব্যক্তিকে বাড়ি বানানোর জন্য ১০ লক্ষ টাকা দিয়েছিলাম। কিন্তু কাজ ধরতে দেরি হওয়ায় সে উক্ত টাকা থেকে ৫ লক্ষ টাকা আমার অনুমতি ছাড়া ব্যবসায় খাটিয়েছে। জানতে চাচ্ছি, তার এ কাজটি কি ঠিক হয়েছে?

মাছের খাদ্যের উপর যাকাত আসবে কি

প্রশ্ন (১০৮১৩) : আমি একজন মাছ ব্যবসায়ী। মাছের খাবারের জন্য ১ লক্ষ টাকার মাছের খাদ্য ক্রয় করি। কিন্তু বছরান্তে ৫০ হাজার টাকা সমমূল্যের খাদ্য বেঁচে যায়। জানতে চাচ্ছি, এই খাদ্যের যাকাত দিতে হবে কি?

প্রকাশনী থেকে নাজায়েয বই ছাপানো যাবে কি

প্রশ্ন (১০৪৭৫) : আমার একটি প্রকাশনী আছে। ব্যবসা টিকিয়ে রাখতে আমি কি নাজায়েয বই যেমন, প্রেমের উপন্যাস, সেকুলারিজম সাপোর্ট করে ইত্যাদি। এক কথায় ইসলামের সাথে সাংঘর্ষিক বই ছাপিয়ে বিক্রি করা যাবে কি?

বাজার থেকে ঘিলা কলিজা কেনা যাবে কি

প্রশ্ন (১০৩৬০) : বাজারে মুরগীর ঘিলা কলিজা কেজি হিসেবে বিক্রি হয়। কিন্তু জানা নেই যে, এগুলো কোন মুরগী থেকে এসেছে। জানতে চাচ্ছি, এসব ঘিলা কলিজা কেনা যাবে কি?

জবাইয়ের ব্যাপারে জানা না থাকলেও কি কলিজা কেনা যাবে

প্রশ্ন (১০৩৫৮) : বাজারে গরুর কলিজা আলাদা কিনতে পাওয়া যায়। কিন্তু যে গরু থেকে তা নেওয়া হয়েছে তা শরয়িভাবে জবাই হয়েছে কিনা তা তো জানা নেই। জানতে চাচ্ছি, উক্ত কলিজা কেনা যাবে কি?

ব্যবসার জন্য পর্দা রক্ষা করে লাইভ করা যাবে কি

প্রশ্ন (১০১১৮) : আমার পরিবারে কোনো পুরুষ নেই। শুধু আমি আর আমার মা। পরিবারের খরচ নির্বাহের জন্য বাধ্য হয়ে আমাকে ব্যবসা করতে হচ্ছে। কিন্তু অনলাইনে লাইভ না করলে পণ্য বিক্রি হয় না। জানতে চাচ্ছি, পণ্যের বিক্রি বাড়ানোর জন্য শরয়ি পর্দা মেনে লাইভ করা যাবে কি?

আগের কোম্পানীর কাস্টমারের নাম নিয়ে বিজনেস করা যাবে কি

প্রশ্ন (১০০৪৩) : আমি এক কোম্পানীর সেলসের কাজ করতাম। সেখানে কাস্টমারদের নাম ও মোবাইল কোম্পানীর সাইটে এন্ট্রি করা হত। আমি বর্তমানে আরেকটি কোম্পানীতে যোগ দিয়েছি। জানতে চাচ্ছি, উক্ত কোম্পানীর কাস্টমারদের নাম ও মোবাইল নম্বর নিয়ে আমি কি আমার বিজনেসের মার্কেটিং করতে পারব?

ঋণগ্রস্ত হলে দোকানের মালামালের যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৯৮০৭) : আমি একজন ব্যবসায়ী। আমার দোকানে তিন লক্ষ টাকার মাল আছে। কিন্তু এ বছর আমার ছেলে অসুস্থ হওয়ায় তার পিছনে বড় একটা অ্যামাউন্ট খরচ করতে হয়। যার ফলে আমি ৫ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ি। জানতে চাচ্ছি, এ বছর কি আমার যাকাত দিতে হবে?

ক্রেতারা মসজিদে আসলে ক্রয় বিক্রয় চুক্তি করা যাবে কি

প্রশ্ন (৯৮০১) : আমি রড সিমেন্টের ব্যবসা করি। প্রতি বছর আমার দোকানের পাশের মসজিদে ইতিকাফে বসি। তখন আমার কর্মচারীরা দোকান পরিচালনা করে। সে সময় কিছু কিছু ক্রেতা পণ্যের দরদামের জন্য মসজিদে চলে আসে। জানতে চাচ্ছি, আমি তাদের সাথে ক্রয় বিক্রয় চুক্তি মসজিদে করতে পারব?

শরিকানা চুক্তিতে নির্দিষ্ট মেয়াদ শেষ হলে শরিক বাদ দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৬৪) : আমার একটি মোবাইলের দোকান আছে। ১০ বছর আগে যখন ব্যবসা শুরু করি তখন আমার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় দুই ব্যক্তি থেকে ৩ লক্ষ টাকা করে ৬ লক্ষ টাকা নেই এবং তাদের সাথে চুক্তি করি যে, ১০ বছর পর তোমাদের টাকা ফিরিয়ে দেব। পাশাপাশি তাদের প্রত্যেকের জন্য ২০% করে লাভ নির্ধারণ করি। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আমি তাদের টাকা ফিরিয়ে দিতে চাচ্ছি। কিন্তু ব্যবসায় লাভ দেখে তারা টাকা নিতে চাচ্ছে না। প্রশ্ন হল, আমি কি তাদেরকে বাদ দিতে পারব?

লাভের অংক নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (৯৬৬৩) : একটি প্রতিষ্ঠান ১০ জন বিনিয়োগকারী নিচ্ছে এক বছর মেয়াদে। তারা প্রত্যেকে ১ লক্ষ টাকা দিয়ে ব্যবসায় শরীক হবে। প্রতিষ্ঠান তাদেরকে প্রতিমাসে ৩০০০ টাকা করে লভ্যাংশ দিবে। এক বছর পর উক্ত টাকা প্রত্যেক বিনিয়োগকারীকে দিয়ে দিবে। জানতে চাচ্ছি, এভাবে লাভ নির্ধারণ করা কি বৈধ?

সুদের টাকা দিয়ে হজ্ব করলে করণীয় কী

প্রশ্ন (৯৬৩৯) : আমার ব্যবসা আছে। ব্যবসা থেকে যা লাভ আসত তা আমি সুদের কারবারে খাটাতাম। এভাবে আমার অনেক টাকা হয়ে যায়। তখন উক্ত টাকা দিয়ে আমার ফরয হজ্ব আদায় করি। বর্তমানে আমার দ্বীনের বুঝ এসেছে। আমি সুদী কারবার ছেড়ে দিয়েছি। জানতে চাচ্ছি, সুদী কারবারে জড়িত থাকাবস্থায় আমি হজ্ব করেছিলাম তা কি আদায় হয়েছে?