সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে কি

প্রশ্ন (১১৭৮৯) : একজন আলেম বললেন, যদি টাকা পয়সা সংরক্ষণের কোন নিরাপদ পথ না থাকে, তাহলে ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খুলে টাকা রাখা জায়েজ আছে। কিন্তু বর্তমানে ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যাংকগুলো কারেন্ট অ্যাকাউন্ট খুলতে দেয় না। জানতে চাচ্ছি, সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে কি?

মালিককে ভাড়া দিয়ে অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১১৭৮৫) : এক ব্যক্তির টাকার প্রয়োজন হওয়ায় তার সাথে আমি এভাবে ভিন্ন ভিন্ন ভাবে দুটি চুক্তি করি, প্রথম চুক্তিতে তার কাছ থেকে আমি তার মালিকানাধীন একটি স্পেস ১ লক্ষ দিয়ে ভাড়া নেই এবং তাৎক্ষণিক টাকা পরিশোধ করি। দ্বিতীয় চুক্তিতে তার কাছে সেই স্পেস ভাড়া দেই ১ লক্ষ ৫০ হাজারে। জানতে চাচ্ছি, এই চুক্তি কি সঠিক হয়েছে?

ঋণ নিয়ে ধানের মূল্য পরিশোধ করা যাবে কি

প্রশ্ন (১১৭৭৫) : আমাদের গ্রামে প্রচলিত, ঋণ নিয়ে এভাবে মৌখিকভাবে বলে, এত টাকা বিনিময়ে আপনার কাছে এত মন ধান বিক্রি করলাম। ধানের মৌসুমে ধান মূল্য দিয়ে দিব। এক্ষেত্রে ধানের মূল্য এমনভাবে নির্ধারণ করা হয় যেন তা ঋণের পরিমাণের চেয়ে বেশি হয়। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি কি বৈধ হবে?

ইন্সুরেন্সের ইনকাম হালাল হবে কি

প্রশ্ন (১১৭৭৪) : আমি একটি ইন্সুরেন্স কোম্পানীর সাথে জড়িত। তাদেরকে আমি গ্রাহক জোগাড় করে দেই। তারা আমাকে কমিশন দেয়। জানতে চাচ্ছি, উক্ত আয় কি হালাল হচ্ছে?

জামানতের টাকা থেকে খরচ করা যাবে কি?

প্রশ্ন (১১৭৬০) : আমার মুরগির ফার্ম আছে। সেখান থেকে আমি প্রতিদিন প্রচুর পরিমাণে ডিম সাপ্লাই দিয়ে থাকি। কয়েকজন ব্যবসায়ী নিয়মিত আমার থেকে নগদ টাকার বিনিময়ে ডিম নেয়। তবে মাঝে মাঝে তারা টাকা পরিশোধ করতে দেরি করে ফেলে। তাই আমি তাদের কাছ থেকে কিছু টাকা জামানত নিয়ে রেখেছি। যেন টাকা দিতে দেরি করলে আমি সেই টাকা থেকে আমার পাওনা টাকা নিয়ে নিতে পারি। তাই এখন আমি জানতে চাচ্ছি, এই জামানত রাখা কি জায়েয আছে? আর জামানতের টাকা থেকে কি আমি ব্যবহার করতে পারব?

বিকাশ/রকেট/নগদ ইত্যাদির মাধ্যমে লেনদেন ও এজেন্ট হয়ে ব্যবসা করার ব্যাপারে শরীয়তের বিধান কী?

প্রশ্ন (১১৭২৫) : আমরা দূরে টাকা পাঠানোর ক্ষেত্রে বিকাশ, নগদ, রকেট ইত্যাদি ব্যবহার করে থাকি। আমার জানার বিষয় হলো, এগুলোর মাধ্যমে লেনদেন করলে কি সুদ হবে? আর এগুলোর এজেন্টের ব্যবসা কি হালাল?

ব্যাংকে টাকা রাখার বিধান।

প্রশ্ন (১১৭২৩) : আমরা ইসলামী বা অনৈসলামী বিভিন্ন ব্যাংকে টাকা রেখে থাকি। তো আমার জানার বিষয় হলো, এ সমস্ত ব্যাংকে টাকা রাখা কি জায়েয?

গাড়ি কিনার পর গাড়ির ভবিষ্যৎ ক্ষতিপূরণের জন্য কোম্পানির সাথে ইন্সুরেন্স করা।

প্রশ্ন (১১৬২১) : কিছুদিন আগে আমি একটি গাড়ী ক্রয় করি। এবং কোম্পানির সাথে ইন্সুরেন্স করি। অর্থাৎ চুক্তিটা এমন যে, যদি আমার গাড়ী এক্সিডেন্ট হয় বা গাড়ীর কোনো ক্ষতি হয়, তাহলে কোম্পানি এর ক্ষতিপূরণ দিবে। অব্শ্য এর জন্য আমাকে নির্দিষ্ট পরিমণ অর্থ পরিশোধ করতে হবে। আর যদি গাড়ীর কোনো সমস্যা না হয় তাহলে আমি সেই টাকা আর ফেরত পাব না। জানার বিষয় হল, এই ধরণের সুবিধা গ্রহণ করা কি জায়েয আছে? দলীলসহ জানালে উপকৃত হতাম।

কোনো ব্যাংকের নিকট দোকান ভাড়া দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১১৪৯৭) : ঢাকা এয়ারপোর্টের পাশে অবস্থিত কাওলা এলাকায় একটি মার্কেটে আমার দোকানের পজিশন আছে। বর্তমানে আমি তাতে ব্যবসা করছি। কিন্তু ব্যবসায় তেমন লাভ হচ্ছে না। তাই আমি তা ভাড়া দিয়ে দিতে চাচ্ছি। বিভিন্ন ইসলামী ব্যাংক ও জেনারেল ব্যাংক ভাড়া নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করছে। যেহেতু ব্যাংকগুলো সুদি লেনদেনের সাথে জড়িত তাই একজন মাওলানা সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন, সুদি ব্যাংকের কাছে ভাড়া দেওয়া তাকওয়ার খেলাফ আর ইসলামী ব্যাংকের কাছে ভাড়া দিলে কোনো সমস্যা নেই। আমার ভাই আলেম। আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, ইসলামী ব্যাংকের কাছে ভাড়া না দিয়ে সাধারণ দোকান ভাড়া দিতে।কারণ এসলামী ব্যাংকও সুদি লেনদেন করে থাকে। এখন আমি বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। সাধারণ ব্যাংক অথবা ইসলামী ব্যাংকের কাছে ভাড়া দেওয়া যাবে কি? মুফতী সাহেবের কাছে শরীয়তের আলোকে সমাধান চাচ্ছি।

বিক্রয় অযোগ্য সঞ্চয়পত্রের লাভ ভোগ করা যাবে কি

প্রশ্ন (১১২৯১) : আমি এক সরকারি কারখানার কর্মচারী ছিলাম। লোকসান হওয়ায় সরকার উক্ত কারখানা বন্ধ করে দিয়েছে। তবে কর্মচারীদের গ্রাচুইটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পুরোটা না দিয়ে অর্ধেক নগদ দিবে আর বাকি অর্ধেক সঞ্চয়পত্র দিবে। তবে উক্ত সঞ্চয়পত্র নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিক্রিও করা যাবে। এমতাবস্থায় আর্থিক দূরাবস্থায় জর্জরিত আমরা সঞ্চয়পত্রের লাভ খেতে পারব কি?

সুদি লোন নিয়ে করা বাড়ি মিরাস হিসেবে গণ্য হবে কি

প্রশ্ন (১১১৬৮) : জনৈক ব্যক্তি সুদি লোন নিয়ে নিজের হালাল জায়গায় একটি বাড়ি করেছে। লোন পরিশোধের আগেই মারা গিয়েছে। জানতে চাচ্ছি, তার সন্তানরা কি উক্ত বাড়ির ওয়ারিশ হবে?

হারাম সম্পদ গ্রহণে পিতা মাতার কথা মানতে হবে কি

প্রশ্ন (১১১৫৩) : আমার পিতা সুদের টাকা দিয়ে দুটি ফ্ল্যাট ক্রয় করেছেন। তার একটি আমাকে নিতে বলছেন। যেন আমি তাদের পাশে থেকে তাদের খেদমত করতে পারি। কিন্তু আমি তা নিতে চাচ্ছি না। বরং আমি তাদেরকে বলেছি যে, আমি হালাল টাকায় বাড়ি করে তোমাদেরকে সাথে নিয়ে থাকব। কিন্তু তারা রাজি হচ্ছেন না। জানতে চাচ্ছি, আমি কি উক্ত ফ্ল্যাট নিয়ে নিব?

ঋণ নিয়ে অন্য বস্তুর মাধ্যমে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া যাবে কি

প্রশ্ন (১১০৪৭) : আমার এক বন্ধুকে আমি এক লক্ষ টাকা ঋণ দিয়েছি এ মর্মে যে, সে আমাকে ৮০ হাজার টাকা পরিশোধ করবে। আর বাকি ২০ হাজার টাকার পরিবর্তে ৩০ হাজার টাকার সমমূল্যের মুদী পণ্য দিবে। যেহেতু আমার মুদী দোকান আছে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা বৈধ হবে কি?

অ্যালুমিনিয়ামের পাতিল কম বেশ করে বিক্রি করা কি সুদ

প্রশ্ন (১০৬৪৪) : আমাদের এলাকায় অ্যালুমিনিয়ামের পুরাতন পাতিলের পরিবর্তে নতুন পাতিল ক্রয়ের সময় ওজনে কম বেশ করে ক্রয় বিক্রয় করা হয়। জানতে চাচ্ছি, এটা কি সুদের অন্তর্ভুক্ত?

গরিবকে দান করার নিয়তে সুদ নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৬৩১) : আমি জানি সুদ হারাম। কিন্তু আমি যদি গরিবকে দান করার নিয়তে ব্যাংকে টাকা রাখি এবং যে সুদ দিবে তা যদি গরিবকে দান করে দেই তাহলে এই উদ্দেশ্যে ব্যাংকে টাকা রাখা যাবে কি?