ছবি ও ভিডিও

প্রাণীর ছবিযু্ক্ত জামা গায়ে দিয়ে নামায পড়লে তা সহিহ হবে কি?

প্রশ্ন (১৩৭১১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ , হুজুরের কাছে আমি জানতে চাচ্ছি, প্রাণীর ছবিযুক্ত গেঞ্জি গায়ে দিয়ে নামায পড়লে কি ‍উক্ত নামায সহিহ হবে?

ঘরে প্রাণীর ছবি টাঙানো থাকলে উক্ত ঘরে নামায পড়া যাবে কি?

প্রশ্ন (১৩৪৪৭) : ঘরে মানুষ বা প্রাণীর ছবি টাঙানো থাকলে উক্ত ঘরে নামায পড়ার হুকুম কী? একজন আলেম বলেছেন, এমন ঘরে নামায পড়া মাকরূহ। তবে কাপড় বা অন্য কিছু দিয়ে যদি ছবি ঢেকে দেওয়া হয় তাহলে মাকরূহ হবে না। এখন আমি তাই করছি। নামাযে দাঁড়ানোর পূর্বে কিছু দিয়ে ছবিটি ঢেকে দেই। এতে কোনো অসুবিধা আছে? দয়া করে বিস্তারিত জানাবেন।

কোনো প্রাণীর ছবি থেকে শুধু চোখ কেটে ফেলে দিয়ে তা ঘরে টাঙানো যাবে কি?

প্রশ্ন (১৩৩৫৯) : আমাকে আমার এক বন্ধু একটি ওয়ালম্যাট গিফট করেছে। তাতে কিছু প্রাণীর ছবিও আছে। আমার ভাই দেখে বললেন, এভাবে স্পষ্ট প্রাণীর ছবি টাঙিয়ে রাখা জায়েয হবে না। তুমি প্রাণীর চোখগুলো কেটে দাও। তখন আমি সবগুলো প্রাণীর চোখ কেটে দিয়ে ওয়ালম্যাটটি ঘরে টাঙিয়ে দিলাম। কিছুদিন আগে আমার ফুফাতো ভাই আমাদের বাড়িতে বেড়াতে এসে দেখে বলল, সে একজন আলেমের কাছে শুনেছে যে, শুধু চোখ কাটলেই হবে না বরং পুরো চেহারা মুছে দিতে হবে। অন্যথায় ঐ ছবি টাঙিয়ে রাখা জায়েয হবে না। তাই এখন হুজুরের কাছে এর সঠিক সমাধান জানতে চাচ্ছি।

প্রাণীর ছবি আঁকার বিধান কী?

প্রশ্ন (১৩২৬৫) : আমার ছেলে স্কুলে পড়ে। ওদের অঙ্কনের ক্লাস হয়। এ ক্লাসে শিক্ষকরা ওদেরকে দিয়ে বিভিন্ন প্রাণীর ছবি আঁকায় ও রং করায়। আমি জানতে চাচ্ছি- প্রাণীর ছবি আঁকা কি জায়েয আছে? আমি মা হিসেবে এক্ষেত্রে আমার কর্তব্য কী? দয়া করে জানালে উপকৃত হব।

জানাযার নামাযে ফটোসেশন করার বিধান কী?

প্রশ্ন (১৩০২৩) : প্রায়ই দেখা যায়, বিশিষ্টজনদের জানাযার নামায কিংবা ঐতিহাসিক কোনো ঈদগাহে ঈদের নামাযের দৃশ্য কাভারেজ করতে ফটোসাংবাদিকদের ফটোসেশনের হিড়িক পড়ে। এতে অজ্ঞতাবশত কিংবা অবচেতনে কোনো কোনো মুসল্লি তাদের দিকে তাকিয়ে থাকেন। এখন প্রশ্ন হল, তাদের নামাযের কোনো ক্ষতি হবে কি?

নামাযী ব্যক্তির সামনে অন্য কেউ ছবিযুক্ত জামা গায়ে দিলে নামাযে দাঁড়ালে কি প্রথম ব্যক্তির নামায মাকরু…

প্রশ্ন (১২৯০৩) : মসজিদে নামায পড়তে গেলে প্রায় সময় দেখি আমার সামনের মুসল্লীর পিঠে কোনো মানুষ বা প্রাণীর ছবি থাকে। এক আলেমের কাছে শুনেছি যে, নামায পড়ার সময় সামনে, ডানে বা বামে ছবি থাকলে নামায মাকরূহ হয়। আমার জানার বিষয় হল উক্ত আলেমের কথা কি ঠিক? এমন পরিস্থিতিতে তার পেছনে নামায পড়ার কারণে কি আমার নামাযও মাকরূহ হবে?

বর্তমান সময়ে ছবি তোলার বিধান কী?

প্রশ্ন (১২৮১৫) : আমরা জানি ইসলামী শরীয়তে কোনো ধরনের ছবি বানানো বা যান্ত্রিক উপায়ে তোলা নিষিদ্ধ। কিন্তু বর্তমান সমাজে কেউ কেউ ছবি ছাপানোকে জায়েয বলেন এবং যেই ছবিকে সম্মান প্রদর্শন করা হয় না, সেই সব ছবিকে জায়েয বলে দাবি করছে। এ বিষয়ে দলিলসহ বিস্তারিত জানতে চাই।

ফটো স্টুডিও থেকে উপার্জন করা টাকা কি হারাম?

প্রশ্ন (১২৭৭০) : আমার একটি ফটো স্টুডিও আছে, এর আয় দিয়ে আমার পরিবার চলে। একদিন আমার এক আত্মীয়কে আমাদের বাড়িতে দাওয়াত দিলে সে বলে, আপনার আয় হারাম, তাই আমি দাওয়াত গ্রহণ করতে পারব না। এখন আমি জানতে চাই, আমার এ ব্যবসা ও তা থেকে প্রাপ্ত আয় বৈধ কি না? বৈধ না হলে এখন আমার করণীয় কী?

প্রাণীর ছবিবিশষ্ট জামা পরিধান করার বিধান কি?

প্রশ্ন (১২৪১২) : আমি কলেজে পড়ি। আমার বন্ধুদের অনেককেই বিভিন্ন প্রাণীর ছবিবিশিষ্ট কাপড় পরতে দেখা যায়। তারা খুব আগ্রহের সাথে এ ধরনের কাপড় কিনে পরিধান করে এবং এতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এছাড়াও বাজারে বিভিন্ন পণ্যের গায়ে প্রাণীর ছবি থাকে যেমন মগ, গ্লাস, প্লেট ইত্যাদি। বন্ধুদের অনেকেই এসকল পণ্য ব্যবহার করে এবং বিভিন্ন অনুষ্ঠানে গিফট করে। হুজুরের কাছে জানার বিষয় হল, প্রাণীর ছবিবিশিষ্ট কাপড় পরিধান করা এবং এধরনের বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয় ও ব্যবহারের শরয়ী বিধান কী? মাসআলাটির সমাধান জানালে খুবই উপকৃত হব।

ডানে বা বামে মানুষের ছবি ঝুলানো থাকলে কি নামায মাকরুহ হবে?

প্রশ্ন (১২১৬০) : আমি ও আমার বড় ভাই মামার বাসায় যাই। সেখানে আমরা যেই রুমে নামায পড়ি তাতে আমাদের মরহুম নানা-নানীর ছবি ঝুলানো ছিল। ছবিটি বেশ বড় ছিল। নামাযের পর আমার সন্দেহ হয় যে, এ রুমে পড়া নামায আদায় হয়েছে কি না? বড় ভাইকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, নামায হয়ে গেছে। কেননা ছবিটি আমাদের সামনে ছিল না; বরং ডানপাশে ছিল। জানার বিষয় হল, তার কথাটা কি ঠিক? পাশে ছবি থাকা অবস্থায় নামায পড়লে কি নামাযে কোনো সমস্যা হবে না?

ইউটিউবে ভিডিও আপলোড করে অর্থ-উপার্জন করা কি বৈধ?

প্রশ্ন (১২১৫২) : বর্তমানে দেখা যায় অনেকে ইউটিউবে ভিডিও আপলোড করে অর্থ-উপার্জন করে। আর তা এভাবে যে, কারো ভিডিও এর যদি ভিউআর (Viewer) বেশি হয় তখন ইউটিউব কর্তৃপক্ষ তার সাথে চুক্তি করে তার ভিডিওগুলোর সাথে বিভিন্ন কোম্পানির এ্যাড যুক্ত করে দেয় এবং এর বিনিময়ে তাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়। জানার বিষয় হচ্ছে, এভাবে অর্থ-উপার্জন করা বৈধ হবে কি না?

প্রাণীর ছবিযুক্ত জামা গায়ে দিয়ে নামায পড়লে কি নামায আদায় হবে?

প্রশ্ন (১২১৪৬) : শীতকালে আমাদের এলাকায় কোনো কোনো যুবক এমন কাপড় পরিধান করে, যাতে বিভিন্ন প্রাণীর ছবি থাকে। কখনো কখনো এ ধরনের কাপড় নিয়ে তারা নামাযও পড়ে। প্রশ্ন হচ্ছে, এ কারণে নামাযের কোনো সমস্যা হবে কি না?

লেখকের অনুমতি ছাড়া বই ফটোকপি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২০৬৬) : বিভিন্ন বইয়ের শুরুতে লেখা থাকে- ‘লেখক/প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।’ বর্তমানে কিছু বইয়ে কথাটি আরো লম্বা করে লেখা থাকে। যেমন, ‘প্রকাশক এবং স্বত্বাধিকারীর লিখিত অনুমতি ছাড়া এ বইয়ের কোনো অংশের পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, যান্ত্রিক উপায়ে কোনো প্রতিলিপি করা যাবে না, ডিস্ক বা তথ্য সংরক্ষণের কোনো যান্ত্রিক পদ্ধতিতে উৎপাদন বা প্রতিলিপি করা যাবে না। এ শর্তের লঙ্ঘন দেশীয় ও ইসলামী আইনি দৃষ্টিকোণ থেকে দণ্ডনীয়।’ এ কথার দ্বারা শরয়ী দৃষ্টিকোণ থেকে ক্রেতার কোনো ধরনের হস্তক্ষেপকে নিষেধ করা হয়? কেউ যদি উক্ত বই কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও নিজে ব্যবহারের জন্য অথবা বইটি দুষ্প্রাপ্য হওয়ার কারণে বা মূল বইয়ের দাম নিজ সামর্থ্যরে চেয়ে অনেক বেশি হওয়ার কারণে কারো থেকে তার মালিকানাধীন কপিটি নিয়ে ফটোকপি করে অথবা পিডিএফ তৈরি করে বা অন্য কোনো পদ্ধতিতে এর প্রতিলিপি তৈরি করে সংরক্ষণ করে তাহলে তা জায়েয হবে কি?

হবু বউয়ের ছবি দেখা যাবে কি

প্রশ্ন (১১৮৫৫) : এক মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা পাঁকাপাঁকি হয়েছে। তার একটি ছবি আমার কাছে আছে। আমি কি তার ছবিটি মাঝে মাঝে দেখতে পারব?

ফেইসবুকে শর্ট ভিডিও এর মাধ্যমে ইনকাম করার বিধান।

প্রশ্ন (১১৭২২) : ফেসবুকে একটি অপশন আছে রিলস। এখানে ছোট ছোট ভিডিও আপলোড করে মানুষ টাকা ইনকাম করে। আমার জানার বিষয় হলো, এখানে ইসলামিক ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা কি জায়েয হবে?