কসম ও মান্নত

কয়েকটা রোযা রাখার মান্নত করলে কয়টা রোযা রাখতে হবে

প্রশ্ন (১১০৭৪) : আমার মা অসুস্থ থাকায় আমি মান্নত করি যে, তিনি সুস্থ হলে আমি কয়েকটি রোযা রাখব। তিনি এখন সুস্থ। জানতে চাচ্ছি, মান্নত পূরণ করতে আমার কয়টি রোযা রাখতে হবে?

কয়েকজন ফকিরকে খাওয়ানোর মান্নত করলে কতজনকে খাওয়াতে হবে

প্রশ্ন (১১০৭৩) : আমার বাবা অসুস্থ থাকায় আমি মান্নত করি যে, তিনি সুস্থ হলে আমি কয়েকজন ফকিরকে খাবার খাওয়াবো। তিনি এখন সুস্থ। জানতে চাচ্ছি, মান্নত পূরণ করতে আমার কয়জন ফকিরকে খাওয়াতে হবে?

মান্নত পূর্ণ হওয়ার আগে টাকা দিলে গ্রহণযোগ্য হবে কি

প্রশ্ন (১০৯০৩) : আমি একবার মান্নত করি, আমার অমুক কাজটি হলে গরিবদেরকে দশ হাজার টাকা দান করব। কিন্তু আমার কাজটি সমাধা হয়নি। তারপরও আমি দশ হাজার টাকা গরিবদেরকে দান করে দেয়। কিছুদিন আগে কাজটি সমাধা হয়। জানতে চাচ্ছি, উক্ত দশ হাজার টাকা কি মান্নতের জন্য যথেষ্ট হবে?

পাগলা মসজিদের নামায ঘরে পড়লে হবে কি

প্রশ্ন (১০৯০২) : আমার স্ত্রী মান্নত করেছে যে, তার অমুক কাজটি হলে সে পাগলা মসজিদে নামায পড়বে। জানতে চাচ্ছি, তার কি পাগলা মসজিদে গিয়েই নামায পড়তে হবে নাকি অন্য ঘরে পড়লেও হবে?

গরু দ্বারা মেয়ের আকীকার মান্নত পূরণ করতে হবে কি

প্রশ্ন (১০৯০১) : আমার ৫ ছেলে। আমি মান্নত করেছিলাম, আমার যদি মেয়ে হয় তাহলে একটি বড় গরু দ্বারা তার আকীকা করব। আলহামদুলিল্লাহ আমার একটি মেয়ে হয়েছে। জানতে চাচ্ছি, তার আকীকা কি বড় গরু দ্বারাই করতে হবে?

নির্দিষ্ট স্থানে নামায পড়ার মান্নত অন্য কোথাও আদায় হবে কি

প্রশ্ন (১০৮৫০) : আমি একবার মান্নত করেছিলাম যে, আমার অমুক কাজটি হলে হারাম শরিফে দুই রাকাত নামায আদায় করব। আমার কাজটি সম্পন্ন হয়েছে। জানতে চাচ্ছি, আমার কি মসজিদে হারামেই নামায পড়তে হবে নাকি যে কোনো মসজিদে আদায় করলেও হবে?

কাফফারার রোযার মাঝে সামর্থ্যবান হলে করণীয় কী

প্রশ্ন (১০৬৭৬) : কোনো ব্যক্তি সামর্থ্য না কারণে যদি রোযার মাধ্যমে কসমের কাফফারা আদায় শুরু করে এবং তিনটি রোযা শেষ হওয়ার আগেই কাফফারা আদায়ের সামর্থ্য চলে আসে তাহলে রোযা দ্বারাই পূর্ণ করবে নাকি অর্থ ব্যয়ের মাধ্যমে আদায় করতে হবে?

কাজ হওয়ার আগে মান্নতের রোযা রাখলে হবে কি

প্রশ্ন (১০৬৭৫) : আমার স্বামী অসুস্থ। আমি মান্নত করেছি, সে সুস্থ হলে ১০টি রোযা রাখব। সে সুস্থ হওয়ার আগেই আমি রোযা রাখা শুরু করি এবং ৫টি শেষও হয়ে গিয়েছে। বর্তমানে সে সুস্থ। জানতে চাচ্ছি, আমি কি বাকি ৫টি রোযা রাখব নাকি সবগুলো আবার রাখতে হবে?

এক মাস রোযার মান্নত করলে লাগাতার রাখতে হবে কি

প্রশ্ন (১০৬৭৪) : কেউ যদি এভাবে মান্নত করে যে, আমার অমুক কাজটি হলে আমি এক মাস রোযা রাখব। তাহলে তার কি লাগাতার রোযা রাখতে হবে নাকি ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারবে?

ফ্ল্যাট কার কাছে বিক্রি করব

প্রশ্ন (১০৬৫৭) : আমি একটি ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছি। আমার বন্ধু সেটি কিনতে চাচ্ছে। বিক্রির কথা শুনে পাশের ফ্ল্যাটের মালিক ন্যায্য মূল্যে তা ক্রয় করতে চাচ্ছে। প্রশ্ন হল, এক্ষেত্রে কে বেশি হকদার?

বেতনের অর্ধেক টাকা দান করার নিয়ত পালন না করলে কি গুনাহ হবে

প্রশ্ন (১০৬০৩) : আমি নতুন চাকরি পাওয়ার পর নিয়ত করেছিলাম যে, প্রথম বেতনে যে টাকা পাব তার অর্ধেক মসজিদে দান করব। কিন্তু বিভিন্ন কারণে আর দান করা হয়নি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার কোনো গুনাহ হবে?

মাজারে নামায পড়ার মান্নত করলে আদায় করতে হবে কি

প্রশ্ন (১০৫৪১) : জনৈক ব্যক্তি মান্নত করেছে, তার অমুক কাজ সমাধা হলে শাহজালালের মাজারে দুই রাকাত নামায পড়বে। জানতে চাচ্ছি, উক্ত মান্নত পূরণ করতে হবে কি?

কাফের হয়ে যাবে বললে কসম হবে কি

প্রশ্ন (১০৪৬৩) : কেউ যদি কোনো কাজ থেকে বিরত থাকার জন্য বলে, আমি অমুক কাজটি করলে কাফের হয়ে যাব। জানতে চাচ্ছি, এভাবে বলার দ্বারা কি কসম হবে?

নিষিদ্ধ সময়ে মাছ ধরলে তা ক্রয় করা যাবে কি

প্রশ্ন (১০৪৫০) : বছরের একটি নির্দিষ্ট সময়ে সরকার কর্তৃক মাছ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারী করা হয়। সে সময় জেলেদের জন্য মাছ ধরা নিষেধ থাকে। তারপরও কিছু জেলে মাছ ধরে থাকে। জানতে চাচ্ছি, সে সময়ে যে সকল মাছ ধরা হয় সেগুলো ক্রয় করা যাবে কি?