নবজাতকের চুল সপ্তম দিনে কাটার বিধান কী?

প্রশ্ন (১৩৮৯০) : নবজাতক বাচ্চার চুল জন্মের ৭ম দিনে কাটার বিধান কী? ৭ম দিনের আগে বা পরে কাটা যাবে কি? এই চুল কাটা এবং আকীকা উভয়টি একসাথে করতে হবে নাকি আগে পিছে করলেও হবে? দয়া করে বিস্তারিত জানাবেন।

আকীকা দেওয়ার পরে কি বাচ্চার নাম পরিবর্তন করা যাবে?

প্রশ্ন (১২৭৩২) : আকীকা করার সময় একটি মেয়ে শিশুর নাম রাখা হয়েছিল ‘শীলা আহমাদ’। নামটি আরবী-বাংলা মিশ্রিত। বাচ্চার অভিভাবক এখন এই ভুল বুঝতে পেরেছে। তারা সম্পূর্ণ আরবী নাম রাখতে চায়। আকীকা করার পর কি আবার নাম পরিবর্তন করা যাবে? আর পরিবর্তন করলেও যেহেতু ডাক নাম শীলা পরিচিত হয়ে গেছে সুতরাং এটি থাকলে কোনো অসুবিধা আছে কি?

বাচ্চাদের কোন ধরণের নাম রাখা উচিত?

প্রশ্ন (১২৫৫৮) : হযরত আমার নাম ইমন, আমার ভাইয়ের নাম নীরব, এগুলো আমাদের ডাক নাম। এভাবে বর্তমানে ব্যাপকভাবে ডাকনাম হিসেবে সংক্ষিপ্ত বাংলা-ইংরেজি শব্দে নাম রাখার প্রচলন রয়েছে। যেমন শান্ত , সজিব ইত্যাদি। এখন মুহতারামের কাছে জানতে চাই, এরকম নাম রাখার বিধান কী? এক্ষেত্রে শরীয়তের নীতিমালা কী? আমাদের নামগুলো কি ঠিক আছে? বিষয়টি একটু বিস্তারিত বুঝিয়ে বললে উপকৃত হতাম।

যিদনী নাম রাখা যাবে কি

প্রশ্ন (৯০৮১) : আমার এক চাচাত ভাই তার ছেলের নাম রেখেছে যিদনী। তাকে জিজ্ঞাস করায় সে বলল, কুরআনে শব্দটি আছে। জানতে চাচ্ছি, উক্ত নাম কি রাখা যাবে?

মেয়ের নাম ইলমা রাখা যাবে কি

প্রশ্ন (৯০৮০) : আমার এক বন্ধু তার মেয়ের নাম ইলমা রাখতে চাচ্ছে। সে বলছে, কুরআনে উক্ত শব্দ এসেছে। জানতে চাচ্ছি, এই নাম রাখা যাবে কি?

আব্দুন নবি নাম রাখা যাবে কি

প্রশ্ন (৭৬২৯) : আল্লাহ তাআলা আমাকে একটি ছেলে দিয়েছেন। আমি তার নাম রাখতে চাচ্ছি আব্দুন নবি। প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে এই নাম রাখতে কোনো সমস্যা আছে কি?