প্রচলিত কুসংস্কার।

প্রশ্ন (১৩৭৫৯) : আামাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে যে, গরুর শরীরে পোকা লাগলে ৭জন সুদখোরের নাম লিখে তাবিজ বেঁধে দিলে পোকা বের হয়ে যায়। এ ধরনের কাজকর্ম কুফর-শিরক হবে কি?

গায়েবানা জানাযার আদায় করার বিধান কী?

প্রশ্ন (১৩৩১৬) : বর্তমানে অনেক জায়গায় দেখা যায়, কোনো সম্মানিত ব্যক্তির গায়েবানা জানাযার নামায আদায় করা হয়। শরীয়তের দৃষ্টিতে এর বিধান কী? জানালে উপকৃত হতাম।

কুফরি কালাম ও জাদু থেকে মুক্তির দোয়া ও আমল।

প্রশ্ন (১১৮৮৫) : আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার এক আত্মীয় আমাকে কুফুরী করে। সেটা আমি কোনো ভাবে জানতে পেরেছি। আমি রুকইয়া করে কুফুরী কাটাই। কিন্তু সে বারবার আমাকে কুফুরী করে। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আমি এখন কী করতে পারি?

দ্রুত বিয়ে হওয়ার আমল

প্রশ্ন (১১৫৩৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বয়স ২৫ বছর। কিন্তু আমি এখনো অবিবাহিতা। আমার বিয়ের জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। আমি সাত সালাম, ইসমে আযম, সূরা ফুরকানের ৭৪ নং আয়াত পাঠ করি। আরো অনেক আমল করছি বিয়ের জন্য। প্রতিবেশীরা বলে, কালো জাদু করে নাকি আমার বিয়ে বন্ধ করে রাখা হয়েছে। জাদু নষ্ট করলে বিয়ে হবে নতুবা হবে না। বিষয়টা কি বাস্তব নাকি কুসংস্কার?

হারাম প্রেম থেকে বাঁচার জন্য কালো জাদু করা যাবে কি

প্রশ্ন (৮৯২৯) : আমি একটি মেয়ের সাথে অবৈধ প্রেমে জড়িত ছিলাম। বর্তমানে দ্বীনের বুঝ এসেছে। আমি চাচ্ছি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে। কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছে না। জানতে চাচ্ছি, কালো জাদুর মাধ্যমে তার থেকে ছুটে আসা যাবে কি?

যাদু থেকে বাঁচার জন্য ঢালাইয়ের নিচে চুল ইত্যাদি রাখা যাবে কি

প্রশ্ন (৮৫০৫) : আমি কিছুদিন পর আমার বিল্ডিংয়ের কাজ ধরব। আমার এক আত্মীয় বলল, ফাউন্ডেশন ঢালাইয়ের সময় তার নিচে বরশি, চুল, কয়েন ইত্যাদি রাখলে যাদু-টোনা থেকে বাঁচা যায়। জানতে চাচ্ছি, এটা কতটুকু সঠিক?

বাচ্চারা ভয় পেলে তাদের গলায় তাবীজ ঝুলানো যাবে কি

প্রশ্ন (৬১৯৯) : কিছুদিন আগে আমার বাচ্চা ঘুমের মাঝে প্রচন্ড ভয় পায়। স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে বললে তিনি একটি তাবীজ দেন। জানতে চাচ্ছি, উক্ত তাবীজ ঝুলানো বৈধ হবে কি?

তাবিজ করে মেয়েকে বিয়ে দিলে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৫৭৩৯) : আমাদের এলাকার এক মেয়ের বিয়ে তার পিতা মাতা ঠিক করে। কিন্তু মেয়ে সেই বিয়েতে সম্মত ছিল না। এ কারণে তার পিতা মাতা উক্ত মেয়েকে তাবিজ করে যেন সে এই বিয়েতে রাজি হয়ে যায়। পরবর্তীতে দেখা যায়, উক্ত মেয়ে রাজি হয় এবং বিয়ে হয়ে যায়। জানতে চাচ্ছি, এই বিয়ে শুদ্ধ হয়েছে কি? উল্লেখ্য, সেই মেয়ে এখন স্বামীর ঘর করছে।

ইসলামের দৃষ্টিতে জাদুর মাধ্যমে স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর বিধান কী

প্রশ্ন (১১৯৯) : আমাদের এলাকার একব্যক্তি জাদু-টোনা করে থাকে। অনেকে তার কাছে যায় স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য। ইসলামের দৃষ্টিতে কাজটি কেমন?