বিচার ও দণ্ড

যাদেরকে মাটিতে দাফন করার সুযোগ হয় না তাদের সওয়াল-জওয়াব কোথায় সংঘঠিত হবে?

প্রশ্ন (১৩৭৪২) : আমি শুনেছি যে, মৃত ব্যক্তিকে কবরে তিনটি প্রশ্ন করা হবে। কিন্তু যাদের মৃত্যু হয় আকাশে বা সাগরে যাদের লাশ মাটিতে দাফন করার সুযোগ হয় না। তাদেরকে কোথায় প্রশ্ন করা হবে?

প্রাণীর ছবি আঁকার বিধান কী?

প্রশ্ন (১৩২৬৫) : আমার ছেলে স্কুলে পড়ে। ওদের অঙ্কনের ক্লাস হয়। এ ক্লাসে শিক্ষকরা ওদেরকে দিয়ে বিভিন্ন প্রাণীর ছবি আঁকায় ও রং করায়। আমি জানতে চাচ্ছি- প্রাণীর ছবি আঁকা কি জায়েয আছে? আমি মা হিসেবে এক্ষেত্রে আমার কর্তব্য কী? দয়া করে জানালে উপকৃত হব।

ছাত্রদেরকে বেত দিয়ে শাস্তি দেওয়ার বিধান কী?

প্রশ্ন (১২৯১১) : আমি একজন হাফেজ। আমি একটি মাদরাসায় হিফজ বিভাগে খেদমতে আছি। হিফজ বিভাগে ছাত্ররা প্রচুর দুষ্টুমি করে। এমন অনেক ছাত্র আছে, যাদেরকে বুঝিয়ে কোনো লাভ হয় না। শেষে বাধ্য হয়ে শাসনের পথ অবলম্বন করতে হয়। তাই আমি জানতে চাচ্ছি, ছাত্রদের অন্যায়ের কারণে তাদেরকে বেত দিয়ে শাস্তি দিতে কি কোনো সমস্যা আছে? দয়া করে জানাবেন।

আল্লাহর হুকুম ছাড়া মৃত্যু না হলে আত্মহত্যা করা মহাপাপ কেন?

প্রশ্ন (১২৮৪৪) : আমরা জানি যে, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই ঘটে না। আবার প্রত্যেক ব্যক্তির জান আজরাইল (আ.)-ই কবজ করেন, তাহলে আত্নহত্যা করা মহাপাপ কেন?

বর্তমান সময়ে ছবি তোলার বিধান কী?

প্রশ্ন (১২৮১৫) : আমরা জানি ইসলামী শরীয়তে কোনো ধরনের ছবি বানানো বা যান্ত্রিক উপায়ে তোলা নিষিদ্ধ। কিন্তু বর্তমান সমাজে কেউ কেউ ছবি ছাপানোকে জায়েয বলেন এবং যেই ছবিকে সম্মান প্রদর্শন করা হয় না, সেই সব ছবিকে জায়েয বলে দাবি করছে। এ বিষয়ে দলিলসহ বিস্তারিত জানতে চাই।

ব্যবহৃত স্বর্ণের যাকাত দিতে হয় কি?

প্রশ্ন (১২৫৯০) : আমার প্রায় ১০ ভরি স্বর্ণ আছে। ২/৩ ভরি সাধারণত ব্যবহার করি। বাকি স্বর্ণ কেবল বিশেষ উপলক্ষে ব্যবহার করি। এক বোন বললেন, ‘যে স্বর্ণ নিয়মিত ব্যবহার করা হয় তার যাকাত দিতে হয় না।’ এব্যাপারে আমাদের সমাজে বহু বিভ্রান্তি ছাড়ানো হয়। হযরতের কাছে আমার জানার বিষয় হল, ঐ বোনের কথাটি কি ঠিক? এ বিষয়ে ইসলামী শরীয়াহর বিধান বিস্তারিত দলীলসহ জানালে উপকৃত হবো।

ফেসবুক, মেসেঞ্জারে যে ইমুজি থাকে এগুলো ব্যবহার করা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৭১৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেসবুক, মেসেঞ্জারে বিভিন্ন ধরণের ইমুজি থাকে যেমন- হাহা,ওয়াও ইত্যাদি। কোনো লেখার মধ্যে এই ইমোজিগুলো ব্যাবহার করা যাবে কি?

অনৈসলামিক বই বিক্রি করা

প্রশ্ন (১১৫৭৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনলাাইনে বিভিন্ন ধরণের গল্পের বই, যেমন- রুপকথার গল্পের বই, ভুতের গল্পের বই, কৌতুকের বই ইত্যাদি বিক্রয় করা বা কোনো কোম্পানীর সাথে যুক্ত হয়ে এসব বিক্রয়ে সাহায্য করা কি ইসলামে হালাল?

বড় ভাই যাকাত দিলে হবে কি

প্রশ্ন (১০৮১১) : একবার আমার বড় ভাই আমার বাবাকে না জানিয়ে বাবার যাকাত আদায় করে দেয়। বছর খানেক পর তিনি বাবাকে বিষয়টি জানিয়েছেন। আমার বাবা এখনো সেই বছরের যাকাত দেননি। জানতে চাচ্ছি, আমার বাবার যাকাত আদায় হবে কি?

স্বামীর সামর্থ্য না থাকলে যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৯২১৯) : আমার কাছে আট ভরি স্বর্ণ আছে। এছাড়া আর কোনো টাকা পয়সা নেই। আমার স্বামী বর্তমানে ঋণগ্রস্ত। তিনি আমার যাকাত আদায় করে দেওয়ার সামর্থ্য রাখেন না। আমারও কোনো টাকা নেই। জানতে চাচ্ছি, আমার কি যাকাত দিতে হবে?

উম্মতে মুহাম্মাদীর কি শাস্তি হবে না

প্রশ্ন (৮৫৬০) : জনৈক বক্তা তার বয়ানে বলেছেন, উম্মতে মুহাম্মাদী গুনাহের কারণে জাহান্নামে গেলেও রাসূল (সা.)-এর উসিলায় তাদের কোনো শাস্তি হবে না। বরং জাহান্নামে গিয়ে ঘুমিয়ে থাকবে। ঘুম থেকে উঠে জান্নাতে চলে যাবে। জানতে চাচ্ছি, এ বক্তব্যে কোনো রেফারেন্স আছে কি?

অতিরিক্ত প্রহারে ছাত্র অসুস্থ হলে চিকিৎসা খরচ কে দিবে

প্রশ্ন (৮৪৩৩) : জনৈক শিক্ষকের অতিরিক্ত প্রহারে একজন ছাত্র অসুস্থ হয়ে গিয়েছে। এমনকি তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। জানতে চাচ্ছি, তার চিকিৎসা খরচ কে বহন করবে?

বিভিন্ন ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে কি বিভিন্ন শাস্তি হয়

প্রশ্ন (৮০৬৫) : একটা পোস্টারে লেখা দেখলাম, ফজর নামাজ ছাড়লে এই শাস্তি, জোহর নামাজ ছাড়লে এই শাস্তি ইত্যাদি। এভাবে সব নামাজের কথা লেখা আছে। এগুলো কি হাদিসে আছে?