স্বামী-স্ত্রী

দ্বিতীয় ঘরের মেয়ে প্রথম স্বামীর মাহরাম হবে কি

প্রশ্ন (১০৭৬৮) : জনৈকা নারীর সহবাস হওয়া সত্ত্বেও প্রথম স্বামীর ঘরে কোনো সন্তান হয়নি। তালাকের পর দ্বিতীয় স্বামীর ঘরে তার এক মেয়ে সন্তান হয়। জানতে চাচ্ছি, এই মেয়ে কি তার মায়ের প্রথম স্বামীর জন্য মাহরাম হবে?

স্বামী হক আদায় না করলে যোগাযোগ বন্ধ করে দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৫৮৯) : আমার স্বামী আমার হক আদায় করে না। আমার বাবার বাড়িতে ফেলে রাখে। আমার খরচাপাতি দেয় না। তার ঘরে পর্দার ব্যবস্থা নেই। আমি ইবাদত বন্দেগী ঠিকমত করতে পারি না। জানতে চাচ্ছি, তাকে শিক্ষা দেওয়ার জন্য আমি তার সাথে যোগযোগ বন্ধ রাখতে পারব কি?

স্ত্রীর বাবা খরচ দিলে স্বামীর দিতে হবে কি

প্রশ্ন (১০৫৮৭) : আমার স্ত্রী তার বাবার বাড়ি থাকে। আমার শ্বশুর তার যাবতীয় খরচ দিয়ে দেন। তার হাত খরচের প্রয়োজন পড়ে না। জানতে চাচ্ছি, আমি যদি তার খরচ আর না দেই তাহলে কি আমি গুনাহগার হব?

স্ত্রী হিন্দু বাবা মার সাথে যোগাযোগ রাখতে পারবে কি

প্রশ্ন (১০৫৮৬) : আমার স্ত্রী হিন্দু ছিল। মুসলমান হওয়ার পর আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। কিন্তু তার পিতা মাতা মুসলমান হয়নি। সে কি তার হিন্দু পিতা মাতার সাথে দেখা সাক্ষাত করতে পারবে কি?

পরকীয়ার পর স্বামী রাখতে চাইলে নতুন বিয়ে লাগবে কি

প্রশ্ন (১০৫৭৩) : স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়েছিল। পরিবারের লোকেরা জানতে পেরে তাকে শাস্তি দিয়েছে। উক্ত নারী তওবা করেছে। তার স্বামীও তাকে মাফ করে দিয়েছে। জানতে চাচ্ছি, স্বামীর সাথে থাকতে হলে কি নতুন করে বিয়ে করা লাগবে?

প্রাক্তন স্বামীর সাথে কথা বলা যাবে কি

প্রশ্ন (১০৫৩৪) : ৪ বছর আগে আমার খোলা তালাক হয়। আমার ৫ বছরের একটি বাচ্চা আছে। আমার প্রাক্তন স্বামী বাচ্চার সাথে কথা বলার জন্য আমার মোবাইলে ফোন দেয়। জানতে চাচ্ছি, তার সাথে কথা বলা যাবে কি?

স্বামীর কথা মানবো নাকি ফজর ঠিক রাখবো

প্রশ্ন (১০৩৯৫) : স্বামী রাতের বেলা সহবাস করতে চান। কিন্তু শীতের রাত হওয়ায় শীতের কারণে ফজরের সময় গোসল করা হয় না। ফলে ফজরের নামায ছুটে যায়। আমার স্বামীকে বলেছি ফজরের পরে সহবাস করার জন্য। কিন্তু তিনি রাজি হন না। জানতে চাচ্ছি, আমি কি স্বামীর ডাকে সাড়া দিয়ে ফজর কাযা করব নাকি ফজয ঠিক রাখবো?