হাদীস

জুমার খুতবায় কি কুরআনের আয়াত ও হাদিস পাঠ করা জরুরি?

প্রশ্ন (১৩৫৮৯) : আমাদের এলাকার মসজিদে একজন নতুন খতীব নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বেশ কয়েক জুমায় প্রথম ও দ্বিতীয় খুতবায় কোনো আয়াত-হাদিস পাঠ করেননি। আরবীতে হামদ ও সানা পড়ার পর কিছু নসীহত করেই শেষ করে দেন। জানার বিষয় হল, এভাবে খুতবা দিলে কি হয়ে যাবে? নাকি আয়াত-হাদিসও পড়তে হবে?

দুটি জাল হাদিস।

প্রশ্ন (১৩২৯৫) : আমি দুইটি হাদিস সম্পের্কে জানতে চাচ্ছি। হাদিস দুটি হলো, ১. ‘মসজিদে দুনিয়াবি কথা বলার দ্বারা নেক আমলসমূহ এমনভাবে নষ্ট হয়ে যায় যেমন আগুন শুকনো কাঠকে ধ্বংস করে দেয়।’ ২. ‘যে ব্যক্তি মসজিদে দুনিয়াবি কথা বলে আল্লাহ তাআলা তার ৪০ (চল্লিশ) বছরের নেক আমল নষ্ট করে দেন।’ অনেককে এগুলো হাদিস বলে প্রচার করতে শোনা যায়। আবার কেউ কেউ বলেন এগুলো হাদিস নয়। তাই হুজুরের কাছে এ ব্যাপারে সঠিক তথ্য জানতে চাচ্ছি।

কুরআনের আয়াত ও হাদিস লিখিত ওয়ালমেট, ক্যালেন্ডার ইত্যাদি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন (১২৮৬৮) : বাড়ি-ঘর, মসজিদ-মাদরাসার ও বিভিন্ন প্রতিষ্ঠানে কুরআনের আয়াত ও হাদিস লিখিত ওয়ালমেট, ক্যালেন্ডার, শোপিছ ও বিভিন্ন আসবাবপত্র আমরা ব্যবহার করে থাকি। এগুলোর কোনোটির মধ্যে সরাসরি আরবী লেখা থাকে, কোনোটির মধ্যে তরজমা, কোনোটির মধ্যে কেলিওগ্রাফির মাধ্যমে আয়াত বা হাদিস লেখা থাকে। আমার প্রশ্ন হল, এগুলো ব্যবহার কি জায়েয, না নাজায়েয? এগুলোর হুকুম কী? এ ধরনের ক্যালেন্ডার দিয়ে দরসি গায়রে দরসি কিতাব বাঁধাই করা, পড়ার টেবিলে বিছিয়ে ব্যবহার করা এবং বিভিন্ন স্থানে সৌন্দর্যের উদ্দেশ্যে লাগানোর হুকুম কী?

আহলে হাদিস ইমামের পিছনে জুমার নামায আদায় করলে কি সহিহ হবে?

প্রশ্ন (১২৮৫৫) : আমার বাসা রাজশাহী। আমি একটি আহলে হাদিস অধ্যুষিত এলাকায় থাকি এবং তাদের মতাদর্শী এক ইমামের পিছনে জুমাসহ পাঁচ ওয়াক্তের নামায আদায় করি। তিনি আরবীর পরিবর্তে বাংলায় জুমার খুতবা প্রদান করেন। অথচ আমরা জানি, আরবী ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া জায়েয নয়। জানার বিষয় হল, বাংলাতে খুতবাদাতা ঐ ইমামের পিছনে আমার জুমার নামায সহিহ হয়েছে কি না? সহিহ না হলে এখন কি আমাকে এতদিনের আদায়কৃত নামাযগুলোর কাযা করতে হবে?

একটি সহিহ হাদিস।

প্রশ্ন (১২৩৯২) : সেদিন মসজিদের ইমাম সাহেব থেকে একটি হাদিস শুনেছিলাম, যার অর্থ মোটামুটি এরকম- সন্তান বাবা-মাকে বখীল বানায়। আমি হাদিসটির পূর্ণ পাঠ, হাদিসের কোন কিতাবে হাদিসটি আছে, হাদিসটির মান এবং ব্যাখ্যা জানতে চাচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন।

মায়্যিতের দাফনের পর কবরের পাশে অবস্থান করা কি হাদিস দ্বারা প্রমাণিত?

প্রশ্ন (১২১৯২) : এক আলেম বলেছেন, দাফনের পর দেড় দুই ঘণ্টা কবরের পাশে থাকলে ভালো। এতে মায়্যিতের প্রশ্নোক্তর পর্ব সহজ হয়। এটা কি ঠিক? দলীলসহ জানালে খুবই ভাল হত।

‘আল্লাহুম্মা আজিরনি মিনান্নার’ দুআ কি হাদিসে আছে?

প্রশ্ন (১১৬৯৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, . ফজর ও মাগরিবের ফরজ সালাতের পর ‘আল্লাহুম্মা আজিরনী মিনান্নার’ এই দু্আ ৭ বার পড়ার বিষয়টি কি হাদিসে আছে?

একটি হাদিস।

প্রশ্ন (১১৬৫৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ “যে ব্যাক্তি কেবলার দিকে থুথু ফেলবে কেয়ামতের দিন তার থুথু সে কপালে নিয়ে উঠবে” এই হাদিসটি কি সহিহ?

জানাজা সামনে রেখে জনসম্মুখে “লোকটি ভালো ছিল” এই কথা বলা হাদিস দ্বারা প্রমাণিত কি?

প্রশ্ন (১১৪৭৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের এলাকায় কোন মানুষ মারা গেলে যখন লোকেরা নামাযের জন্য একত্রিত হয় তখন একজন দাড়িয়ে সবাইকে তিনবার জিজ্ঞেস করে, লোকটি কেমন ছিল? প্রতি উত্তরে সবাই বলে লোকটি ভালো ছিলো। এখন আমি জানতে চাচ্ছি যে, এই বিষয়টি কি হাদিস দ্বারা প্রমাণিত?

একাধিক পক্ষের সাথে কথা বলা কি হাদিস পরিপন্থী

প্রশ্ন (১০৩৭২) : হাদিসে বলা আছে, এক পক্ষের সাথে বিয়ের কথাবার্তা বলা অবস্থায় আরেক পক্ষের প্রস্তাব পেশ করা উচিৎ নয়। অথচ বর্তমানে দেখা যায়, মেয়ের অভিভাবক একাধিক ছেলে পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ করে আলোচনা চালিয়ে থাকে। জানতে চাচ্ছি, এটা কি হাদিস পরিপন্থী হচ্ছে না?

স্বামীকে সেজদা করা সম্পর্কিত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (১০৩৫৪) : আমি একটি বইয়ে পেলাম, হাদিসে নাকি এসেছে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি থাকলে স্বামীকে সেজদা করার আদেশ করা হত। জানতে চাচ্ছি, হাদিসটি কি সহিহ?

৮০ বার দরূদ পাঠের হাদিসটি সহিহ

প্রশ্ন (১০৩৫২) : একটি বইয়ে দেখলাম, হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেছেন, শুক্রবার আসরের পর ৮০ বার দরূদ পাঠ করলে ৮০ বছরের গুনাহ মাফ হয়। জানতে চাচ্ছি, এটা কি সহিহ হাদিস?

স্ত্রী আহলে হাদিস হলে তিন তালাক হবে কি

প্রশ্ন (১০২৩৫) : স্বামী হানাফী মাযহাবের অনুসারী। আর স্ত্রী আহলে হাদিস। স্বামী ঝগড়ার সময় একসাথে তিন তালাক দিয়েছে। কিন্তু স্ত্রী বলছে, এতে এক তালাক হবে। প্রশ্ন হল, এক্ষেত্রে কার কথা গ্রহণযোগ্য হবে?