জুয়া ও লটারি

লটারির মাধ্যমে ঋণ দেওয়ার বিধান কী?

প্রশ্ন (১৩৮৪৮) : আমরা দশজন বন্ধু মিলে একটি সমিতি গঠন করি। এই সমিতিতে টাকা জমা করা ও বণ্টন করার পদ্ধতি হলো যে, আমরা ১০ হাজার করে টাকা জমা করে সবার নাম আলাদা আলাদা কাগজে লিখে লটারি করব। লটারিতে যার নাম উঠবে সে উক্ত টাকা পাবে। এভাবে দশ মাস আমরা এই পদ্ধতিতে টাকা নিব। যে ব্যক্তি এক মাস টাকা পাবে সে পরবর্তীতে আর কোনো মাসে টাকা পাবে না। তবে আমাদের সবাই একবার টাকা পাওয়ার আগ পর্যন্ত সবাই টাকা দিবে। জানার বিষয় হচ্ছে, এভাবে টাকা জমা করে বণ্টন করা জায়েয আছে? যদি জায়েয না হয় তবে জায়েয পদ্ধতি কী? জানিয়ে বাধিত করবেন।

সমিতির টাকা লটারীর মাধ্যমে ভাগ করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৫৬৬) : আমি একজন ব্যবসায়ী, আমার একটি সমিতি আছে। আমার সমিতির ৫০ জন সদস্য আছে। প্রত্যেক সদস্যের কাছ থেকে আমি প্রতি সপ্তাহে দুই কিস্তিতে ১০০০ টাকা নেই। (যার ফলে প্রতি সপ্তাহে আমার কাছে ৫০,০০০/- টাকা জমা হয়) এবং প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যায় ৫০ সদস্যের নাম লটারী করি, যার নাম লটারীতে ওঠে তাকে একসাথে ৫০,০০০/-টাকা দিয়ে দিই। তার পরের সপ্তাহে যে ব্যক্তি টাকা পেয়েছে তার নাম বাদ দিয়ে বাকি ৪৯ জনের নাম লটারী করি। যার নাম লটারীতে ওঠে তাকে ৫০,০০/- টাকা দিয়ে দিই। এইভাবে ৫০ সপ্তাহে ৫০ জনই আগে বা পরে ৫০,০০০/- টাকা পেতে থাকে এবং যারা টাকা পেয়েছে তারাও ৫০ সপ্তাহ পর্যন্ত প্রতি সপ্তাহে এক হাজার করে টাকা দিতে থাকে। এই সমিতি করার উদ্দেশ্য হল, যারা ছোট ব্যবসায়ী তারা একসাথে ৫০,০০০/- টাকা পেয়ে যাতে ব্যবসায় উন্নতি করতে পারে। উল্লেখ্য, তাদের টাকা আমার কাছে তিন-চার দিন থাকে, তখন আমি ঐ টাকা দ্বারা ব্যবসা করি এবং সকল সদস্য আমার ব্যবসা করার বিষয়টি জানে এবং এ ব্যাপারে তারা আমাকে কিছু বলে না। এখন আমার জানার বিষয় হল, আমার সমিতির কার্যক্রম শরীয়তসম্মত কি না? শরীয়তসম্মত না হলে কী কারণে শরীয়তসম্মত না- অনুগ্রহ করে জানাবেন। ইনশাআল্লাহ, আমি সেই কারণ দূর করব।

লটারীর টাকা কি হালাল?

প্রশ্ন (১২৫২০) : মাহবুব আমার ছোট ভাই। সে আমেরিকা থাকে। তার উপার্জিত টাকা আমার কাছেই পাঠিয়ে থাকে। আমি সে টাকা দিয়ে ব্যবসা করি এবং পরিবারের ভরণপোষণ করি। মাহবুব একবার লটারীতে পঞ্চাশ লক্ষ টাকা পায়। লটারীর এসব টাকা সে আমার নিকট পাঠিয়ে দিলে আমি সে টাকা থেকে কিছু ব্যবসায় বিনিয়োগ করি আর কিছু জমি ক্রয় করি এবং নিজেও কিছু খরচ করি। আমি এক আলেমকে জিজ্ঞেস করে জেনেছিলাম যে, কাফের মুলুকে পাওয়া লটারীর টাকা বৈধ, এতে সুদ নেই। তবে তা শুধু মাহবুবের জন্য জায়েয। কিন্তু এখন সঠিক মাসআলা জেনেছি যে, মূলত ওই টাকা মাহবুবের জন্যও নাজায়েয। কিন্তু এর মধ্যে আমি লটারীর টাকা ও পূর্বে পাঠানো টাকা দিয়ে বেশ মোটা অংকের টাকা ব্যয়ে একটি জমি ও দোকান ক্রয় করি। দ্বিতীয়ত সংসারের ভরণপোষণও এ টাকা থেকেই করেছি। তৃতীয়ত যাকাত, সাধারণ দান-খায়রাতও এ টাকা থেকেই দিয়েছি। এ অবস্থায় কী পন্থা অবলম্বন করলে উক্ত টাকা ও সম্পদ বৈধ হবে? আর এ টাকা থেকে দেওয়া যাকাত ও দান-খায়রাতের কী বিধান? উল্লেখ্য, আমাদের এক বিধবা খালা ও খালাতো ভাই-বোন আছে। এখন তাদেরকে কি পুরো টাকা দিয়ে দেওয়া যাবে? কেননা একে তো তারা গরিব আবার এক খালাতো বোন বিয়ের উপযুক্ত। টাকাটা দিলে তাদের অনেক উপকার হবে।

লটারির টাকা কি হালাল হবে?

প্রশ্ন (১২৫০১) : আমি সাধারণ চাকরিজীবী। সাংসারিক ব্যয়ের পর যে অতিরিক্ত টাকা হাতে থাকে তা আমি হজ্বের উদ্দেশ্যে একটু একটু করে জমাতে থাকি। এভাবে হজ্ব কাফেলায় জমা দেওয়ার মতো অর্থ জোগাড় হয়ে যায়। এদিকে আমার একটি লটারি ড্র হওয়ায় আরো কিছু টাকা হাতে আসে। আগের জমানো অর্থগুলো হজ্ব কাফেলায় দিয়ে লটারি থেকে পাওয়া অর্থ নিজের সঙ্গে রাখি এবং গোটা সফরে ব্যক্তিগত বেশ কিছু খরচ তা দিয়ে নির্বাহ করি। হজ্ব শেষে মক্কায় আমার এক প্রবাসী বন্ধুর সঙ্গে এ বিষয়ে আলাপকালে তিনি আমাকে জানালেন, লটারির টাকা হারাম! আর হারাম টাকা দিয়ে হজ্ব করলে হজ্ব হয় না। এতে আমি ভীষণ চিন্তিত হলাম। লটারির ঐ টাকা যে কেন সঙ্গে নিয়েছিলাম সেজন্য অনুতপ্ত হলাম। এখন আমার জানার বিষয় হল, আমার হজ্ব কি একেবারেই হয়নি? নাকি হলেও অসম্পূর্ণ হয়েছে? সেক্ষেত্রে আমার করণীয় কী? আমার খটকার মূল কারণ, আমার হজ্ব সফরের মৌলিক খরচ, যা কিনা আমি হজ্ব কাফেলায় জমা দিয়েছি তা তো নিঃসন্দেহে হালাল। প্রাসঙ্গিক খরচ সন্দেহযুক্ত হওয়াতে কি হজ্বের উপরে তার প্রভাব পড়বে? বিস্তারিত জানালে উপকৃত হব।

গাড়ি কিনার পর গাড়ির ভবিষ্যৎ ক্ষতিপূরণের জন্য কোম্পানির সাথে ইন্সুরেন্স করা।

প্রশ্ন (১১৬২১) : কিছুদিন আগে আমি একটি গাড়ী ক্রয় করি। এবং কোম্পানির সাথে ইন্সুরেন্স করি। অর্থাৎ চুক্তিটা এমন যে, যদি আমার গাড়ী এক্সিডেন্ট হয় বা গাড়ীর কোনো ক্ষতি হয়, তাহলে কোম্পানি এর ক্ষতিপূরণ দিবে। অব্শ্য এর জন্য আমাকে নির্দিষ্ট পরিমণ অর্থ পরিশোধ করতে হবে। আর যদি গাড়ীর কোনো সমস্যা না হয় তাহলে আমি সেই টাকা আর ফেরত পাব না। জানার বিষয় হল, এই ধরণের সুবিধা গ্রহণ করা কি জায়েয আছে? দলীলসহ জানালে উপকৃত হতাম।

ক্রিকেট খেলায় বাজি ধরার বিধান কি?

প্রশ্ন (১১৪৫৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ক্রিকেট খেলতে গেলে দেখি প্রায় সময় বন্ধু-বান্ধব বাজি ধরে খেলে। যদি আমি তাদের সাথে বাজি না ধরে সেখানে খেলি আমার গুনাহ হবে কী? দয়া করে উত্তর জানাবেন।

মার্কেট কর্তৃপক্ষ কুপনের ব্যবস্থা করলে তা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১১২৪০) : ঈদ উপলক্ষ্যে মার্কেট কর্তৃপক্ষ নির্দিষ্ট পণ্য ক্রয়ের উপর কুপনের ব্যবস্থা রাখে। জানতে চাচ্ছি, ক্রেতা পণ্য ক্রয় করে কুপন গ্রহণ করতে পারবে কি?

দারাজের মিস্ট্রি বক্স কেনা যাবে কি

প্রশ্ন (১০২৪৭) : দারাজ অনলাইন শপে একটি অফার আছে। তা এমন যে, একেবারে স্বল্প টাকার বিনিময়ে লটারির মাধ্যমে মিস্ট্রি বক্স কেনা যায়। তাতে কি পণ্য থাকবে তা নির্দিষ্ট নয়। তবে পণ্য থাকবে সেটা সুনিশ্চিত। কেউ লটারিতে তা না পেলে টাকা ফেরত দেওয়া হয়। জানতে চাচ্ছি, এভাবে মিস্ট্রি বক্স কেনা যাবে কি?

লটারি করে প্রতিমাসে একজনকে সব টাকা দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৬২) : আমরা ১০ জন বন্ধু মিলে প্রতিমাসে ২ হাজার টাকা করে জমা দেই। প্রতিমাসে লটারি হয়। লটারি যার নাম উঠে সে সব টাকা নিয়ে যায়। এভাবে প্রতিমাসে লটারি হয়। তবে একবার যে টাকা নিবে সে সবার টাকা নেওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত আর টাকা নিতে পারবে না। তবে তারও প্রতি মাসে টাকা জমা দিতে হবে। জানতে চাচ্ছি, এভাবে একজনকে লটারির মাধ্যমে টাকা দেওয়া যাবে কি?

পিকনিকের লটারিতে অংশগ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৮৫৯৬) : আমাদের কোম্পানী প্রতি বছর লটারির আয়োজন করে। সেখানে তারা লটারির ব্যবস্থা রাখে। লটারিতে অংশগ্রহণের জন্য কুপন ক্রয় করতে হয়। জানতে চাচ্ছি, উক্ত লটারিতে অংশগ্রহণ করা যাবে কি?

লটারির মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে কি

প্রশ্ন (৮৫১১) : আমি মাঝে মাঝে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় লটারি করে থাকি। জানতে চাচ্ছি, এতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?

একসাথে টাকা জমা করে লটারির মাধ্যমে নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৭০৫৭) : আমরা দশ বন্ধু প্রতি মাসে এক হাজার টাকা করে জমা দিই। দুই মাস পরপর লটারি করা হয়। যার নাম উঠে সে সব টাকা নিয়ে যায়। তবে একবার যে টাকা নিবে সে সবার টাকা নেওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত আর টাকা নিতে পারবে না। তবে তারও প্রতি মাসে টাকা জমা দিতে হবে। এটা কি জায়েয আছে?

লটারি কার্ড কিনে অর্থ আয় করা যাবে কি

প্রশ্ন (৫৯২০) : আমি প্রবাসী। আরব কান্ট্রিগুলো কিছু লটারি কার্ড পাওয়া। এগুলোর মাধ্যমে সহজে অর্থ উপার্জন করা যায়। জানতে চাচ্ছি, এই লটারি কার্ডগুলো ক্রয় করে অর্থ উপার্জন করা যাবে কি?

হজ্বে পাঠানোর জন্য লটারী দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৯২৬) : আমাদের কোম্পানী প্রতি বছর কোম্পানীর খরচে একজনকে হজ্বে পাঠিয়ে থাকে। সেই একজন নির্বাচনের জন্য কর্মচারীদের মাঝে লটারীর ব্যবস্থা করে থাকে। লটারীতে যার নাম উঠে তাকে হজ্বে পাঠিয়ে থাকে। জানতে চাচ্ছি, এভাবে লটারীর মাধ্যমে হজ্বে পাঠানো বৈধ কি?

জুয়াইরিয়া নাম রাখা যাবে কি

প্রশ্ন (৪০৪৮) : আমার মেয়ের নাম জুয়াইরিয়া রাখতে চাচ্ছি। জানতে চাচ্ছি, জুয়াইরিয়া নামের অর্থ কি? এ নাম রাখা যাবে কি?