আকীদা বা বিশ্বাস

যে নারী পুরুষের মিরাস নীতি মানে না সে কি কাফের

প্রশ্ন (৯৫৮১) : যে ব্যক্তি বলে, নারী পুরুষের অর্ধেক পাবে এ বিধান মানি না। বরং তাদেরকে সমান সমান দিতে হবে। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা কি তার ঈমান চলে যাবে?

রাতে ফল পাড়া কি নিষেধ

প্রশ্ন (৯৪৮৭) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, রাতের বেলা ফল পাড়া নিষেধ। যে পাড়ে তার নাকি ক্ষতি হয়। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

রাতে গাছের পাতা ছেঁড়া কি নিষেধ

প্রশ্ন (৯৪৮৬) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, রাতের বেলা গাছের পাতা ছেঁড়া নিষেধ। যে ছিঁড়ে তার নাকি ক্ষতি হয়। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

নতুন বউয়ের শাড়ির কোণা পুড়িয়ে ফেলতে হয় কি

প্রশ্ন (৯৪৮৫) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, নতুন বউয়ের যেন কোনো ক্ষতি না হয় সে জন্য তার শাড়ির একটি কোণা পুড়িয়ে ফেলা হয়। জানতে চাচ্ছি, শরিয়তে এর কোনো ভিত্তি আছে কি?

চাঁদের নিচে নক্ষত্র কি মাহদীর আলামত

প্রশ্ন (৯৪৮৪) : এ বছর রমযানে চাঁদের নিচে একটি নক্ষত্র দেখা গিয়েছে। অনেকে বলছে, হাদিসে নাকি এসেছে যে, এটা ইমাম মাহদীর আগমনের আলামত। জানতে চাচ্ছি, বিষয়টি কি আসলেই সঠিক?

রাতে জবাই করা কি নিষেধ

প্রশ্ন (৯৩০৫) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, রাতের বেলা জবাই করা যাবে না। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

রাতে গাছ কাটা কি নিষেধ

প্রশ্ন (৯৩০৪) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, রাতের বেলা গাছ কাটা নিষেধ। যে কাটে তার নাকি ক্ষতি হয়। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

কাটা চাঁদে বিয়ে করলে কি ক্ষতি হয়

প্রশ্ন (৯৩০২) : আমার গ্রামের এক চাচাত ভাই বলল, পূর্ণিমার পর চাঁদের যে ঘাটতি শুরু হয় তখন বিয়ে করা নিষেধ। কারণ এতে অশুভ হয়। জানতে চাচ্ছি, তার কথা কি সঠিক?

রূহের চোখ দিয়ে কি জান্নাতি ও জাহান্নামিদের দেখা সম্ভব

প্রশ্ন (৯১৯৪) : জনৈক বক্তাকে বলতে শুনলাম, পৃথিবীতে এমন ১৮ জন ব্যক্তি আছে যারা তাদের রূহের চোখ দিয়ে কারা জান্নাতি আর কারা জাহান্নামি তাদের দেখতে পারে। জানতে চাচ্ছি, এ বিষয়টি কতটুকু কুরআন হাদিস সমর্থিত?

চল্লিশ দিনের মাঝে বাচ্চা দেখতে গেলে কি শরীর নাপাক হয়ে যায়

প্রশ্ন (৯১১১) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, বাচ্চা হওয়ার পর ঘর চল্লিশ দিন পর্যন্ত নাপাক থাকে। এর মাঝে বাচ্চাকে দেখতে যাওয়া যাবে না। কেউ যদি বাচ্চাকে দেখতে যায় তাহলে তার শরীর নাপাক হয়ে যাবে। তাকে গোসল করে নিতে হবে। জানতে চাচ্ছি, এ বিষয়টি কতটুকু শরিয়ত সম্মত?

ফেরেশতাদের কোনো ছুটি আছে কি

প্রশ্ন (৯০৭৯) : কেউ কেউ বলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও ছুটি দেন। আবার কেউ বলে, রাসূল (সা.)-এর জন্মের দিন ফেরেশতাদের ছুটি দেওয়া হয়েছিল। জানতে চাচ্ছি, তাদের কথা কি সঠিক?

উপুর হয়ে শয়ন করলে কি জ্বীন সহবাস করে

প্রশ্ন (৯০৫৩) : আমাদের গ্রামে একটি কথা প্রচলিত আছে যে, কেউ যদি উপুর হয়ে শয়ন করে তাহলে জ্বীন পেছন থেকে সহবাস করে। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

রবিবার বাঁশ কাটা কি নিষেধ

প্রশ্ন (৯০৫২) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, রবিবার কেউ বাঁশ কাটে না। বাঁশ কাটলে নাকি অনিষ্ট হয়। জানতে চাচ্ছি, শরিয়তে এমন কোনো নিষেধাজ্ঞা আছে কি?