আকীদা সংক্রান্ত অন্যান্য

হিন্দুরা কি জান্নাতে যেতে পারে

প্রশ্ন (১৬১৮) : আমার একটি প্রশ্ন রয়েছে যে, হিন্দুরা কি জান্নাতে যাবে? তারা তো অনেক ভাল কাজ করে। তাহলে তারা কি এগুলোর প্রতিদান পাবে না। দলিল প্রমাণসহ জানতে চাচ্ছি।

গোশতের টুকরায় আল্লাহ বা রাসূল (সা.) এর নাম থাকলে তা কি করবে

প্রশ্ন (১৬০৭) : আমি বাসায় গোশত খাওয়ার সময় আল্লাহর নাম সম্বলিত একটি গোশতের টুকরা পেয়েছি। একজন বলল, এই গোশতগুলো খাওয়া ঠিক না। আমার প্রশ্ন হলো, ঐ ব্যক্তির কথা কি ঠিক? এমন গোশত পেলে করণীয় কী?

ভুলে ‘তোমার চেয়ে কি আল্লাহ বড়’ একথা বললে কি ঈমান চলে যাবে

প্রশ্ন (১৫৫২) : আমার এক বন্ধুর সাথে ঝগড়ার একপর্যায়ে আমার বন্ধু ভুলে বলে, তোমার চেয়ে কি আল্লাহ বড়? তার উদ্দেশ্য ছিল এটা বলা যে, আল্লাহর চেয়ে কি তুমি বড়? এমতাবস্থায় সে অনুতপ্ত হয়েছে এবং তওবা করেছে। আমার প্রশ্ন হলো, এ কথা বলার দ্বারা তার ঈমান কি চলে গেছে?

ঘরকে কুলক্ষণ ভাবা যাবে কি

প্রশ্ন (১৫৪৩) : আমি বর্তমানে যে বাসায় থাকছি সে বাসায় উঠার পর থেকেই আমি অসুস্থ। কোনোভাবেই আমার অসুস্থতা সারছে না। সবাই বাসাটিকে কুলক্ষণে গণ্য করছে এবং তা পরিবর্তন করতে বলছে। আমার প্রশ্ন হলো, কোনো বাসাকে কুলক্ষণে গণ্য করা শরিয়তের দৃষ্টিতে কেমন? আমি কি এ বাসা বাদ দিয়ে অন্য বাসা নিব?

যাদেরকে কবর দেওয়ার সুযোগ থাকে না তাদের প্রশ্ন-উত্তর কিভাবে হবে

প্রশ্ন (১৫২৭) : আমি শুনেছি, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর ফেরেশতারা তাকে তিনটি প্রশ্ন করবে। কিন্তু যাদের লাশ মাটিতে দাফন করার সুযোগ থাকে না তাদের প্রশ্ন উত্তর কিভাবে হবে?

দোয়ায় শুধুমাত্র রূহের মাগফিরাত কামনা কি ঠিক

প্রশ্ন (১৫২৪) : অনেককে দুআয় বলতে শুনা যায়, হে আল্লাহ, অমুকের রূহের মাগফিরাত করুন। আমার প্রশ্ন হলো, এভাবে বলা কি সঠিক? নাকি বলতে হবে, অমুককে মাগফিরাত করুন?

রাসূল (সা.) কি সাধারণ মানুষদের মতো মাটির তৈরি মানুষ ছিলেন না ফেরেশতাদের মতো নূরের তৈরি ছিলেন

প্রশ্ন (৮০৯) : নবী কারিম (সা.) মাটির তৈরি হয়ে মানবজাতির অন্তর্ভুক্ত না নূরের তৈরি? এ ব্যাপারে ইসলামের সঠিক আকীদা জানতে চাই।

রাসূল (সা.) কি গায়েব জানতেন

প্রশ্ন (৬১১) : আমাদের এলাকার কিছু মানুষের বিশ্বাস হলো, রাসূল (সা.) গায়েব জানতেন। এ সম্পর্কে ইসলামে সঠিক আকীদা কী?

কুষ্ঠ রোগ কি ছোঁয়াচে রোগ

প্রশ্ন (২৭৯) : কুষ্ঠ রোগ কি ছোঁয়াচে রোগ? একটি হাদিসে পড়েছি ‘রাসূল (সা.) কুষ্ঠ রোগী থেকে পলায়ন করতে বলেছেন ।’ তাহলে কি আমরা ধরে নিবো কুষ্ঠ রোগ ছোয়াচে রোগ?

ইসলামে ছোঁয়াচে রোগ বলতে কিছু আছে কি

প্রশ্ন (২৭৭) : ইসলামে ছোঁয়াচে রোগ বলতে কিছু আছে কি? কেউ কেউ বলেন, ইসলামে ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই। অথচ ডাক্তাররা বিভিন্ন রোগকে ছোঁয়াচে রোগ বলেন। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই।

রমজানে মৃত্যুবরণ করলে কি বিশেষ মর্যাদা আছে

প্রশ্ন (১২) : কোনো ব্যক্তি রমজান মাসে মৃত্যুবরণ করলে কি তার বিশেষ কোনো মর্যাদা রয়েছে? সমাজে প্রচলিত আছে, যে ব্যক্তি রমজান মাসে মৃত্যুবরণ করবে সে কোনো হিসাব-নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। কোরআন এবং হাদিসের আলোকে বিষয়টি কতটুকু সঠিক ?